Jupiter Mission: মহাকাশে খুলছে না অ্যান্টেনা,সমস্যায় ইউরোপীয় মহাকাশযান

একটি পিনের কারনে আটকে যাওয়ায় খুলছে না অ্যান্টেনা

Photo IANS

মহাকাশে সমস্যায় ইউরোপের পাঠানো মহাকাশযান। জুপিটার আইসি মুন এক্সপ্লোরার(JUICE) নামের একটি মাহাকাশযানকে দু সপ্তাহ আগেই পাঠানো হয়েছিল ইউরোপীয় স্পেস এজেন্সীর পক্ষ থেকে।সফল ভাবে উৎক্ষেপন হলেও মহাকাশে গিয়ে অ্যান্টেনার সমস্যায় পড়ে গিয়েছে জুপিটার আইসি মুন এক্সপ্লোরার। ইঞ্জিনিয়ারেরা ক্রমাগত চেষ্টা চালিয়ে যাচ্ছেন সমস্যাটিকে সামাধান করার জন্য।

১৬ মিটার লম্বা অ্যান্টেনাটি এখনও পর্যন্ত মূল মেশিন থেকে বিচ্ছিন্ন হতে পারেনি। যদিও স্পেস এজেন্সী সূত্রে জানা গেছে ছোট একটি পিনের কারনেই রাডারটি খুলতে অসুবিধা হচ্ছে। যদিও মহাকাশে পাঠানোর আগে ২ মাস ধরে পরীক্ষা চালানো হয়েছে মহাকাশযানটিকে নিয়ে।

২০২৩ এর ১৪ ই এপ্রিল ফ্রেঞ্চ গুয়েনা সেন্টার থেকে  মহাকাশের দিকে রওনা দেয় মহাকাশযানটি।

Share Now
Advertisement


Advertisement
Share Now
Advertisement