Microsoft: আর্টিফিসিয়াল ইন্টেলিজেন্স টিমে ছাঁটাই মাইক্রোসফটের

চ্যাট জিপিটির প্রভাবেই মাইক্রোসফটের এই ছাঁটাই প্রক্রিয়া বলে মনে করছেন অনেকে

Microsoft Job Cuts (Photo Credits: Pixabay)

এবার মাইক্রোসফটের আর্টিফিসিয়াল ইনটেলিজেন্স টিম থেকে ছাঁটাই করা হল বেশ কয়েকজন কর্মচারীকে। এই দফতরের একাধিক কাজ সামলানো কর্মীকে ছাঁটাই করা হয়েছে। মাইক্রোসফটের পক্ষ থেকে যে ১০ হাজার কর্মচারীকে ছাঁটাই করার কথা রয়েছে তারই অংশ হিসেবে এই ছাঁটাই প্রক্রিয়া।

সংস্থার এথিকস এবং সোসাইটি  টিমের মধ্যে থেকে ৩০ জনকে ছাঁটাই করা হয়েছে। যারা কোম্পানির আর্টিফিসিয়াল ইন্টেলিজেন্সের দায়িত্বে ছিলেন। বেশ কিছুদিন আগেই মাইক্রোসফটের সার্চ ইঞ্জিন 'বিং' প্লাটফর্ম এ ওপেন এআই টেকনোলজির ব্যবহার করার কথা চলছে। এর জন্যই কি ছাঁটাই চলছে? তা জানা যায়নি। তবে ওপেন এআই আসার পর থেকে গুগল, মাইক্রোসফটের মত কোম্পানি যে চাপে পড়েছে সে বিষয়ে কোন দ্বিধা নেই।

 

Share Now
Advertisement


Advertisement
Share Now
Advertisement