Novak Djokovic: টিকা না নেওয়ার জেদ রেখেই অস্ট্রেলিয়ান ওপেনে খেলবেন নোভাক জকোভিচ

নিজের জেদেই অটল থাকলেন টেনিস মহাতারকা নোভাক জকোভিচ (Novak Djokovic)। তিনি কোভিড টিকা নেবেন না।

Novak Djokovic (Photo Credits: Twitter@AustralianOpen)

নিজের জেদেই অটল থাকলেন টেনিস মহাতারকা নোভাক জকোভিচ (Novak Djokovic)। তিনি কোভিড টিকা নেবেন না। এমন কথা আগেই বলেছিলেন ২০টি গ্র্যান্ডস্লামের মালিক জোকার। এদিকে, অস্ট্রেলিয়ায় কড়া নিয়ম কোভিড টিকা নিয়ে। তাই বছরের প্রথম গ্র্যান্ডস্লাম অস্ট্রেলিয়ান ওপেন খেলতে হলে কোভিড টিকা না বাধ্যতামূলক। এই নিয়েই আয়োজক আর জোকারের মধ্যে দ্বন্দ্ব চলছিল।

অবশেষে জকোভিড জানালেন, তিনি  নিয়মের ব্যতিক্রম হিসেবেই অস্ট্রেলিয়ান ওপেনে খেলবেন। প্রসঙ্গত, গতবার সহ পরপর তিনবার অস্ট্রেলিয়ান ওপেনে খেতাব জিতেছেন জকোভিচ। ২০১৯ সাল থেকে তিনি টানা অস্ট্রেলিয়ান ওপেনে চ্যাম্পিয়ন হয়ে আসছেন। আরও পড়ুন: নিউ জিল্যান্ডে চিরস্মরণীয় ঐতিহাসিক টেস্ট জয় থেকে আর একটা ভাল সেশন দূরে বাংলাদেশ

দেখুন টুইট

 

Share Now
Advertisement


Advertisement
Advertisement
Share Now
Advertisement