East Bengal vs Mumbai City: কারেলির গোলে ইস্টবেঙ্গলের মুখ থেকে জয় কাড়ল মুম্বই সিটি

সাহিল পানওয়ারের আত্মঘাতী গোলে সুযোগ পায় ইস্টবেঙ্গল। এরপর ডেভিড লালহ্লানসাঙ্গার গোলে স্কোরলাইন হয় ২-২। খেলা যখন শেষের দিকে তখন কারেলির গোলে ইস্টবেঙ্গলের এত বড় জয়ের সুযোগ নষ্ট হয়

East Bengal FC vs Mumbai City FC (Photo Credit: EBFC/ X)

East Bengal FC vs Mumbai City FC Video Highlights: ইন্ডিয়ান সুপার লিগে (ISL 2024-25) ২০২৪-২৫ মরসুমে বিবেকানন্দ যুবভারতী ক্রীড়াঙ্গনে ইস্টবেঙ্গল এফসিকে ৩-২ গোলে হারিয়েছে মুম্বই সিটি এফসি। গতরাতের ম্যাচে ইস্টবেঙ্গল এফসির কাছে ৫৫% বল দখল থাকলেও আইল্যান্ডার্সরা ফাইনাল থার্ডে আরও মারাত্মক ছিল। হোম টিমের পাঁচটির বিপক্ষে আটটি শট অন টার্গেট নেয় তারা। এই জয়ে স্ট্যান্ডিংয়ের সপ্তম স্থান থেকে পঞ্চম স্থানে উঠে এসেছে তারা। ৩৯ মিনিটে লালিয়ানজুয়ালা ছাংতের গোলে খাতা খোলে মুম্বই। এর চার মিনিটের মাথায় গোল করে ব্যবধান দ্বিগুন করেন নিকোস কারেলিস। এই লিড নিয়েই সেকেন্ড হাফের খেলা শুরু হলে সাহিল পানওয়ারের আত্মঘাতী গোলে সুযোগ পায় ইস্টবেঙ্গল। এরপর ডেভিড লালহ্লানসাঙ্গার গোলে স্কোরলাইন হয় ২-২। খেলা যখন শেষের দিকে তখন কারেলির গোলে ইস্টবেঙ্গলের এত বড় জয়ের সুযোগ নষ্ট হয়। ইস্টবেঙ্গল এফসির পরের ম্যাচ ১১ জানুয়ারি মোহনবাগান সুপার জায়ান্টের বিরুদ্ধে কলকাতা ডার্বি। Indian Super League 2024-25: দুর্ভেদ্য রক্ষণ, মরিয়া লড়াইয়ে নর্থ ইস্ট ইউনাইটেডের সঙ্গে গোল শূন্য ড্র করল মহামেডান স্পোর্টিং

ইস্টবেঙ্গল এফসি বনাম মুম্বই সিটি এফসি ভিডিও হাইলাইটস

Share Now
Advertisement


Advertisement
Advertisement
Share Now
Advertisement