Bee Attack in Football Match: ফুটবল ম্যাচে মৌমাছির আক্রমণ! মাঠে, স্টেডিয়ামে শুয়ে প্রাণ বাঁচল তানজানিয়ার তারকাদের; দেখুন ভিডিও

এই ঘটনা ঘটে সিটি এফসি আবুজার (City FC Abuja) জেকেইউ এফসির (JKU FC) বিরুদ্ধে বাবাটিতে চলা একটি ম্যাচে। প্রাক-মরসুমের এই টুর্নামেন্টে দুটো দল যখন ৭৮ মিনিটে ক্বোয়ার স্টেডিয়ামে ১-১ সমতায় তখন মৌমাছির আক্রমণ শুরু হয়।

Bee Attack in Football (Photo Credit: ESPN FC/ X)

Bee Attack in Football Match: সম্প্রতি তানজানিয়ার একটি ফুটবল ম্যাচ অপ্রত্যাশিত মোড় নেয়। ম্যাচ চলাকালীন এক ঝাঁক মৌমাছি স্টেডিয়ামে চলে আসে। যার ফলে খেলোয়াড়, কোচ, সাপোর্টং স্টাফ এবং এমনকি ব্রডকাস্টারাও আক্রমণ থেকে বাঁচতে শুয়ে পড়তে বাধ্য হয়। এই ঘটনার ভিডিও শেয়ার হতেই ব্যাপকভাবে অনলাইনে শেয়ার করা হয়েছে এবং ভাইরাল হয়েছে। এই ঘটনা ঘটে সিটি এফসি আবুজার (City FC Abuja) জেকেইউ এফসির (JKU FC) বিরুদ্ধে বাবাটিতে চলা একটি ম্যাচে। প্রাক-মরসুমের এই টুর্নামেন্টে দুটো দল যখন ৭৮ মিনিটে ক্বোয়ার স্টেডিয়ামে ১-১ সমতায় তখন মৌমাছির আক্রমণ শুরু হয়। এই ঘটনায় মৌমাছির কামড় থেকে বাঁচতে শুয়ে পড়ায় সেরা সিদ্ধান্ত প্রমাণিত হয়। ভাইরাল ভিডিওতে দেখা যাচ্ছে পুরো স্টেডিয়াম মৌমাছিতে ছেয়ে রয়েছে এবং খেলোয়াড় ও রেফারি থেকে শুরু করে সবাই একসাথে মাটিতে শুয়ে পড়েছেন। Argentina Stadium Fan Violence Video: সাংঘাতিক! আর্জেন্টিনার ম্যাচে দর্শকদের মারামারিতে বাতিল ম্যাচ, আহত ১০, গ্রেফতার ৯০

মাঠে, স্টেডিয়ামে শুয়ে প্রাণ বাঁচল তানজানিয়ার তারকাদের

(সোশ্যাল মিডিয়া আপনার জন্য সাম্প্রতিক ব্রেকিং নিউজ, টুইটার, ইনস্টাগ্রাম এবং ইউটিউব সহ সোশ্যাল মিডিয়ার জগতের ভাইরাল খবর নিয়ে আসে। উপরের পোস্টটি সরাসরি ব্যবহারকারীর সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট থেকে এমবেড করা হয়েছে। এই বিষয়বস্তুর অংশটি সম্পাদনা করা হয়নি বা হতে পারে না সাম্প্রতিক কর্মীদের দ্বারা সম্পাদিত মতামতগুলি সোশ্যাল মিডিয়া পোস্টগুলিতে উপস্থিত হয় এবং তথ্যগুলি সর্বশেষের মতামতকে প্রতিফলিত করে না এবং সর্বশেষে এর জন্য কোনও দায়বদ্ধতা নেই৷)

Share Now
Advertisement


Advertisement
Advertisement
Share Now
Advertisement