Argentina Fan Violence (Photo Credit: @atlas_m_b_a/ X)

Argentina Stadium Fan Violence Video: বুধবার (২০ আগস্ট, ২০২৫) বুয়েন্স এয়ার্সে আর্জেন্টিনার ইন্ডিপেন্ডিয়েন্ট (Independiente) এবং অতিথি দল ইউনিভার্সদাদ  দে চিলের (Universidad de Chile) মধ্যে কোপা সুদামেরিকানা (Copa Sudamericana) ম্যাচ চলাকালীন প্রতিপক্ষ সমর্থকদের মধ্যে সাংঘাতিক মারামারিতে ১০ জন আহত হয়েছে এবং ৯০ জনকে গ্রেফতার করা হয়েছে। ক্লাব কর্মকর্তারা এবং পুলিশ বলেছে সেখানে স্টেন গ্রেনেড পর্যন্ত ছোঁড়া হয়। ঘটনাটি ঘটে লিবার্তাদোরেস দে আমেরিকা স্টেডিয়ামে শেষ-১৬ দ্বিতীয় লিগের হাফটাইমের বিরতি পর। এরপর কিছু সময়ের জন্য খেলা স্থগিত করা হয়ে এবং পড়ে খেলা সম্পূর্ণরূপে বাতিল করা হয়। ভয়াবহ এই ঘটনায় চিলির দর্শকদের একজন সমর্থক বিরোধী সমর্থকদের আক্রমণ থেকে বাঁচার জন্য মাঠ থেকে লাফিয়ে পড়েন। এএফপির রিপোর্ট বলছে স্থানীয় সমর্থকরা অতিথি সমর্থকদের মারধর করে তাদের পোশাক ছিঁড়ে নেয়। World Cup Qualifiers: সেপ্টেম্বরের বিশ্বকাপের বাছাই পর্বের জন্য ঘোষণা হল আর্জেন্টিনা দল; ডিবু, কুটি, ডি পল, মেসি ও লাউতারোকে নিয়ে শক্তিশালী স্ক্যালোনি ব্রিগেড

আর্জেন্টিনার ম্যাচে দর্শকদের মারামারিতে বাতিল ম্যাচ

হাফটাইমের সময় যখন চিলির সমর্থকরা স্থানীয় সমর্থকদের দিকে পাথর, লাঠি, বোতল এমনকি আসন ছুড়তে শুরু করে তখন ঝামেলা আরও বেড়ে যায়। এএফপির রিপোর্ট বলছে এই ঘটনায় স্টেডিয়ামের বাইরে ৯০ জনকে আটক করা হয়েছে এবং তাদের ইতিমধ্যে পুলিশ স্টেশনে নিয়ে যাওয়া হয়েছে। এই দুর্ঘটনায় ১০ জন আহত হয়েছেন। ম্যাচটি ৪৮ তম মিনিটে স্থগিত হওয়ার আগে স্কোর ছিল ১-১, পরে এটি বাতিল করা হয়। চিলির রাজধানী সান্তিয়াগো থেকে আসা অতিথি দলটি প্রথম লেগ ১-০ ব্যবধানে জিতেছিল। দুই পক্ষের খেলোয়াড়রা শান্তির আবেদন করেন কিন্তু তখন সব হাতের বাইরে চলে গেছে। দুটি ক্লাবই এই ঘটনার নিন্দা জানিয়েছে।