Kerala Blasters Vs Bengaluru FC: সুনীল ছেত্রীর বিতর্কিত গোল! প্রতিবাদে মাঠ থেকে দল তুলে নিলেন কেরালা ব্লাস্টার্সের কোচ

২০২২-২৩-এর আইএসএল প্রতিযোগিতার প্রথম নকআউট ম্যাচে চূড়ান্ত নাটকের সাক্ষী হলেন দর্শকরা। বেঙ্গালুরু এফসি-র সুনীল ছেত্রীর বিতর্কিত গোলের প্রতিবাদে মাঠ থেকে দল তুলে নিলেন কেরালা ব্লাস্টার্সের কোচ ইভান ভুকোমানোভিচ।

Photo Credits: Twitter

২০২২-২৩-এর আইএসএল প্রতিযোগিতার (ISL 2022-23) প্রথম নকআউট ম্যাচে (Knockout Match) চূড়ান্ত নাটকের সাক্ষী হলেন দর্শকরা। বেঙ্গালুরু এফসি (Bengaluru Fc)-র সুনীল ছেত্রীর (Sunil Chhetri) বিতর্কিত গোলের (Controversial Quick Free Kick Goal) প্রতিবাদে মাঠ থেকে দল তুলে নিলেন কেরালা ব্লাস্টার্সের (Kerala Blasters) কোচ ইভান ভুকোমানোভিচ।

খেলার ৯০ মিনিট পর্যন্ত কোনও পক্ষই গোল করতে পারেনি তাই খেলা গড়িয়ে ছিল অতিরিক্ত সময়ে। এরপরই আচমকা কেরালা ব্লাস্টার্সের বক্সের বাইরে একটি ফ্রি-কিক পায় বেঙ্গালুরু এফসি। কেরালা ব্লাস্টার্সের গোলকিপার প্রভাসুখান গিল যখন কেরালা ব্লাস্টার্সের খেলোয়াড়দের নিয়ে গোলের সামনে দেওয়াল তৈরি করছিলেন তখন আচমকা সুনীল ছেত্রী গোলে বল পাঠিয়ে দেন। যাকে স্বীকৃতি দেন ম্যাচের রেফারিও। এরপরই কেউই রেফারির বাঁশি শুনতে পাননি অভিযোগ জানিয়ে মাঠ থেকে দল তুলে নেন কেরালা ব্লাস্টার্সের কোচ। আরও পড়ুন: রোনাল্ডোর সঙ্গে যৌনতায় মেতেছি, দাবি ভেনেজুয়েলার ব্লগারের, কী জবাব দিলেন সিআরসেভেন

Share Now
Advertisement


Advertisement
Share Now
Advertisement