Pakistan Squad, Asia Cup 2023: পাকিস্তানের এশিয়া কাপের দলে যোগ দিলেন সৌদ শাকিল, জানুন সম্পূর্ণ দল

ট্রাভেলিং রিজার্ভ হিসেবে এসেছে তৈয়ব তাহিরের নাম

Saud Shakeel in Pakistan's Asia Cup Squad (Photo Credit: Farid Khan/ X)

এশিয়া কাপ ২০২৩-এর জন্য ঘোষিত দলে নতুন সংযোজন করেছে পাকিস্তান। এই স্কোয়াডে জায়গা পেয়েছেন মিডল অর্ডার ব্যাটসম্যান সৌদ শাকিল এবং ট্রাভেলিং রিজার্ভ হিসেবে এসেছে তৈয়ব তাহিরের নাম। আফগানিস্তান সিরিজে ওয়ানডে দলে ফেরা শাকিল কেবলমাত্র একটি ম্যাচ খেলেছেন এবং নয় রান করেছেন। আগামী ৩০ আগস্ট মুলতানে এশিয়া কাপের প্রথম ম্যাচে নেপালের মুখোমুখি হবে পাকিস্তান। ২৭ আগস্ট মুলতানে পৌঁছবে বাবর আজম, ইমাম উল হক ও নাসিম শাহর দল। Asia Cup 2023 Security: এশিয়া কাপের নিরাপত্তায় মোতায়েন করা হয়েছে পাক সেনা, পঞ্জাব রেঞ্জার্স

পাকিস্তান স্কোয়াড: বাবর আজম (অধিনায়ক), আবদুল্লাহ শফিক, ফখর জামান, ইমাম-উল-হক, সলমান আলী আগা, ইফতিকার আহমেদ, মহম্মদ রিজওয়ান, মহম্মদ হারিস, শাদাব খান, মহম্মদ নওয়াজ, উসামা মীর, ফাহিম আশরাফ, হারিস রউফ, মহম্মদ ওয়াসিম জুনিয়র, নাসিম শাহ, শাহীন আফ্রিদি, সৌদ শাকিল, তৈয়ব তাহির (ট্র্যাভেলিং রিজার্ভ)।

Share Now
Advertisement


Advertisement
Advertisement
Share Now
Advertisement