Dhruv Jurel Century, IND A vs AUS A: অস্ট্রেলিয়া এ দলের বিপক্ষে ভারত এ দলে সেঞ্চুরি ধ্রুব জুরেলের

দেবদত্ত পাডিক্কলের (Devdutt Padikkal) সাথে ১৮০+ রানের জুটি গড়ে ভারত এ-কে ৪০০+ রান করতে সাহায্য করেন। দুই ব্যাটসম্যানই এখনও অপরাজিত, দলের স্কোর-৪০৩/৪, পিছিয়ে ১২৯ রানে।

Dhurv Jurel and Devdutta Paddikal (Photo Credit: ESPNCricinfo/ X)

Dhruv Jurel Century, IND A vs AUS A: ভারতের উইকেটকিপার-ব্যাটার ধ্রুব জুরেল (Dhruv Jurel) অস্ট্রেলিয়া এ-এর বিরুদ্ধে প্রথম আনঅফিসিয়াল টেস্টে তার দ্বিতীয় ফার্স্ট ক্লাস সেঞ্চুরি করেছেন। শুরু থেকেই তিনি প্রবল আত্মবিশ্বাস নিয়ে ব্যাট করেছেন এবং মাত্র ১১৫ বলেই এই মাইলফলক স্পর্শ করেন। তার এই ইনিংসটি লখনউতে ম্যাচের তৃতীয় দিনে আসে। এর আগে টসে জিতে প্রথমে ব্যাট করতে নেমে অস্ট্রেলিয়া এ স্যাম কনস্টাস (Sam Konstas) ৬ উইকেটে ৫৩২ রানে ইনিংস ঘোষণা করার পর ভারতের হয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন জুরেল। তার আসার আগেই ভারত শক্ত অবস্থানে ছিল। জুয়েল যখন আসে তখন ভারতের স্কোর-২২২/৪। তিনি দেবদত্ত পাডিক্কলের (Devdutt Padikkal) সাথে ১৮০+ রানের জুটি গড়ে ভারত এ-কে ৪০০+ রান করতে সাহায্য করেন। দুই ব্যাটসম্যানই এখনও অপরাজিত, দলের স্কোর-৪০৩/৪, পিছিয়ে ১২৯ রানে। INDA vs AUSA Test: কন্সটাসের সেঞ্চুরি, ওপেনিং জুটিতে ১৯৮ করেও, দিনের শেষে অজি এ দল ৫ উইকেটে ৩৩৭

ভারত এ দলে সেঞ্চুরি ধ্রুব জুরেলের

(সোশ্যাল মিডিয়া আপনার জন্য সাম্প্রতিক ব্রেকিং নিউজ, টুইটার, ইনস্টাগ্রাম এবং ইউটিউব সহ সোশ্যাল মিডিয়ার জগতের ভাইরাল খবর নিয়ে আসে। উপরের পোস্টটি সরাসরি ব্যবহারকারীর সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট থেকে এমবেড করা হয়েছে। এই বিষয়বস্তুর অংশটি সম্পাদনা করা হয়নি বা হতে পারে না সাম্প্রতিক কর্মীদের দ্বারা সম্পাদিত মতামতগুলি সোশ্যাল মিডিয়া পোস্টগুলিতে উপস্থিত হয় এবং তথ্যগুলি সর্বশেষের মতামতকে প্রতিফলিত করে না এবং সর্বশেষে এর জন্য কোনও দায়বদ্ধতা নেই৷)

Share Now
Advertisement


Advertisement
Advertisement
Share Now
Advertisement