Babar Azam Artwork in Eden: ইডেনে ম্যাচেই তুলিতে বাবর আজমকে ফুটিয়ে তুললেন শিল্পী (দেখুন ছবি)

বাবর নিজে মাত্র ৯ রানে আউট হয়ে গেলেও শিল্পীর ক্যানভাসে তিনি ছিলেন দুরন্ত

Babar Azam Art Work in Eden (Photo Credit: Sportskeeda/ X)

আইসিসি বিশ্বকাপ ২০২৩-এর ৩১-তম ম্যাচে মুখোমুখি হয় বাংলাদেশ এবং পাকিস্তান। দুইদলের এই খেলা গুরুত্বপূর্ণ খেলা আয়োজিত হয় কলকাতার ইডেন গার্ডেনসে (Eden Gardens)। সপ্তাহের মধ্যকার দিনে ম্যাচ হওয়া সত্ত্বেও কাল ম্যাচ দেখতে উপস্থিত ছিলেন প্রচুর ক্রিকেট প্রেমীরা। বাংলাদেশের বিপক্ষে পাকিস্তানকে সমর্থন করতে বাবর এবং আফ্রিদির জার্সিতেও দেখা যায় বেশ কিছু দর্শকদের। সেই ম্যাচ যখন প্রথম ওভারেই উইকেট নিয়ে ফের চিরপরিচিত ফর্মে ফিরেছেন আফ্রিদি তখন বাবরকে দেখে স্টেডিয়ামে থাকা এক শিল্পী তাঁর ক্যানভাসে তুলির আঁচড়ে ফুটিয়ে তোলার চেষ্টা করেন বাবর আজমকে। ওয়াসিম জুনিয়েরর রিভার্স সুইংয়ে মাত্র ২০৪ রানে বাংলাদেশকে গুটিয়ে দেওয়ার পর আগুন ফর্মে থাকা আবদুল্লাহ এবং ফকর ১২৮ রানের অসামান্য জুটি করেন। বাবর নিজে মাত্র ৯ রানে আউট হয়ে গেলেও শিল্পীর ক্যানভাসে তিনি ছিলেন দুরন্ত। Michael Vaughan Slams PCB: 'বাবর আজমকে সম্মান নেই', পাক অধিনায়কের চ্যাট ফাঁস করায় পিসিবির সমালোচনায় মাইকেল ভন

দেখুন ছবি

Share Now
Advertisement


Advertisement
Advertisement
Share Now
Advertisement