Michael Vaughan Slams PCB: 'বাবর আজমকে সম্মান নেই', পাক অধিনায়কের চ্যাট ফাঁস করায় পিসিবির সমালোচনায় মাইকেল ভন
এর আগে পাকিস্তান ক্রিকেট বোর্ডের চেয়ারম্যান জাকা আশরাফ বাবরের WhatsApp চ্যাট পিসিবির সিওও সালমান নাসিরের সঙ্গে ফাঁস করে দেন
আইসিসি বিশ্বকাপ ২০২৩-এ বাংলাদেশকে হারানোর পর পাকিস্তান অধিনায়ক বাবর আজমের (Babar Azam) পাশে দাঁড়ালেন ইংল্যান্ডের প্রাক্তন অধিনায়ক মাইকেল ভন (Michael Vaughan)। ব্যাট হাতে খারাপ পারফরম্যান্স এবং চলতি বিশ্বকাপে টানা চার হারের পর পাকিস্তানের সেমিফাইনালের দৌড় থেকে প্রায় ছিটকে যাওয়া নিয়ে সমালোচনার মুখে বাবর। কিন্তু কলকাতার ইডেন গার্ডেনসে ৭ উইকেটে জয়ের পর এখনও সেমিফাইনালের ক্ষীন আশা বাঁচিয়ে রেখেছে বাবরের দল। এই প্রসঙ্গে ভন লিখেছেন তিনি অধিনায়ক বাবার আজমের জন্য আনন্দিত। এর আগে পাকিস্তান ক্রিকেট বোর্ডের চেয়ারম্যান জাকা আশরাফ (Zaka Ashraf) বাবরের WhatsApp চ্যাট পিসিবির সিওও সালমান নাসিরের (Salman Naseer) সঙ্গে ফাঁস করে দেন। এই প্রসঙ্গে মাইকেল ভন ক্রিকবাজকে বলেন, 'শুধু বাবর আজমকে যে সম্মান দেখানো হচ্ছে, তার অভাবটা আমার ভালো লাগে না। এই যে গল্পগুলো ফাঁস হয়ে যাচ্ছে, এটা একটা লজ্জার ব্যাপার।' Palestine Flag in Eden: ইডেন গার্ডেনসে প্যালেস্টাইন জিন্দাবাদ শ্লোগান, পতাকা হাতে হাজির দর্শক (দেখুন ভিডিও)
The way he has been treated is totally unacceptable .. #Pakistan .. https://t.co/RyJxF4KZp5
— Michael Vaughan (@MichaelVaughan) October 31, 2023
(SocialLY brings you all the latest breaking news, fact checks and information from social media world, including Twitter (X), Instagram and Youtube. The above post contains publicly available embedded media, directly from the user's social media account and the views appearing in the social media post do not reflect the opinions of LatestLY.)
(The above story first appeared on LatestLY on Nov 01, 2023 11:14 AM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).

