Dog Menace in Rajkot: পথ কুকুরের আক্রমণের জেরে চলন্ত বাইক থেকে পড়ে মৃত মহিলা, মর্মান্তিক ভিডিয়ো

পথ কুকুরের আক্রমণের জেরে চলন্ত বাইক থেকে রাস্তায় পড়ে গিয়ে মৃত্যু হল এক মহিলার। মর্মান্তিক এই দুর্ঘটনাটি ঘটেছে গুজরাটের রাজকোটে।

ফাইল ফটো (Photo Credits: Pixabay)

পথ কুকুরের আক্রমণের (Stray Dogs Attack) জেরে চলন্ত বাইক (Moving bike) থেকে রাস্তায় পড়ে গিয়ে মৃত্যু হল (death) এক মহিলার (woman)। মর্মান্তিক এই দুর্ঘটনাটি ঘটেছে গুজরাটের (Gujarat) রাজকোটে (Rajkot)।

স্থানীয় সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার স্বামীর বাইকের পিছনের সিটে চেপে যাচ্ছিলেন ৫০ বছরের এক মহিলা। রাস্তায় আচমকা তাঁদের বাইকের পিছনে তাড়া করতে শুরু করে একটি কুকুর। এরপর আচমকা ওই মহিলার শাড়ি (woman's saree) মুখে করে ধরে টান দেয় কুকুরটি। এর জেরে বাইক থেকে রাস্তায় পড়ে গিয়ে গুরুতর জখম হন ওই মহিলা। সঙ্গে সঙ্গে তাঁকে হাসপাতালে নিয়ে গিয়ে ভর্তি করা হয়। সেখানে যাওয়ার চিকিৎসকরা জানান মাথায় প্রচণ্ড আঘাত লেগেছে তাঁর। পরে সেখানেই চিকিৎসা চলাকালীন মৃত্যু হয় ওই মহিলার। আরও পড়ুন: Tamil Nadu: ছাত্রের গায়ে হাত তোলার অজুহাতে স্কুল শিক্ষককে মারধর, গ্রেফতার বাবা-মা

Share Now
Advertisement


Advertisement
Advertisement
Share Now
Advertisement