Viral Video: 'এই সাপটাই আমায় কামড়েছে', বিষধর ধরে প্লাস্টিকে মুড়িয়ে নিয়ে হাসপাতালে ঢুকে পড়লেন এই ব্যক্তি, ভাইরাল ভিডিয়ো

Snake (Photo Credits: Pixaby)

'এই সাপটাই (Snake Bite) আমায় কামড়েছে'। এমন বিড় বিড় করতে করতে হাসপাতালে (Hospital) ঢুকে পড়লেন এক ব্যক্তি। যার হাতে প্লাস্টিকে মোড়ানো একটি সাপ দেখা যায়। শুনতে অবাক লাগলেও, উদয়পুরের কাঞ্জিপুরে এমনই একটি ছবি দেখা যায়। যেখানে এক ব্যক্তি সাপ ধরে, তাকে প্লাস্টিকে মুড়িয়ে নিয়ে হাসপাতালে ঢুকে পড়েন। হাসপাতালে ঢুকে চিকিৎসকদের (Doctor) ওই ব্যক্তি বলতে শুরু করেন, 'আমার চিকিৎসা করুন। দেখুন এই সাপটাই কামড়েছে।' ওই ব্যক্তির কাণ্ডকীর্তি দেখে সবাই অবাক হয়ে যান। তবে তাঁর সাহস দেখে বাহবাও দেন অনেকে। সাপের চেহারা দেখে, হাসপাতালের চিকিৎসকরা সঙ্গে সঙ্গে তাঁকে ওষুধ, ইঞ্জেকশন দেওয়া শুরু করেন। ওই ব্যক্তির যাতে কোনও ধরনের প্রাণ সংশয় দেখা না দেয়, তার চেষ্টা তখনই শুরু করে দেন হাসপাতালের চিকিৎসকরা।

আরও পড়ুন: Snake Attack Video: 'মাথার পিছনে মৃত্যুর দূত', নদীর পাড়ে বসে থাকা যুবকের উপর হামলে পড়ল 'অ্যানাকোন্ডা'

দেখুন সাপ নিয়ে হাসপাতালে ঢুকে পড়লেন এক ব্যক্তি...

 

Share Now
Advertisement


Advertisement
Advertisement
Share Now
Advertisement