Viral Video: কৃষিজমিতে আরামে ব্যস্ত দুই সিংহী,সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হল সেই ভিডিও (দেখুন)

এক আশ্চর্যজনক দৃশ্য সামনে এল সোশ্যাল মিডিয়ার সৌজন্যে যেখানে এক মাঠে মানুষ ও সিংহ- কে নির্ভয়ে ঘুরে বেড়াতে দেখা গেল

কথায় আছে -এক ঘাটে বাঘে ও গরুতে জল খায়।  এরকম এক আশ্চর্যজনক দৃশ্য সামনে এল সোশ্যাল মিডিয়ার সৌজন্যে যেখানে এক মাঠে মানুষ ও সিংহ- কে নির্ভয়ে  ঘুরে বেড়াতে দেখা গেল।  ভিডিও ক্লিপটি গুজরাটের, যেখানে  দুই সিংহী অকপট ভাবে চাষের মাঠে ঘুরে বেড়াচ্ছে। আর এই বন্য জন্তুগুলোকে দেখে মানুষদের ভয় তো দূরস্থ বরং তাদের থেকে কয়েক মিটার দূরে দাঁড়িয়ে গ্রামবাসীরা উৎসাহের সঙ্গে ভিডিও তুলেছেন।  ভিডিওটি ভাইরাল হওয়ায় নেটিজেনরা অবাক,  একজন নেটিজেন মন্তব্য করেছেন " এই সিংহরা কি নিরামিষাশী?"

Share Now
Advertisement


Advertisement
Share Now
Advertisement