Video: ২০ টাকায় ৪টে ফুচকা কেন? প্রশ্ন নিয়ে রাস্তায় প্রতিবাদে বসলেন এই মহিলা

Protest For Pani Puri (Photo Credit: X/Wikipedia)

ফুচকা (Pani Puri) দেওয়া হয়নি ঠিকভাবে। ফুটকা বিক্রেতা তাঁকে ঠকিয়েছেন। ফুচকা বিক্রেতার বিরুদ্ধে এমন অভিযোগ তুলে রাস্তায় বসে প্রতিবাদ শুরু করলেন এক মহিল। ফুচকা বিক্রেতা ২০ টাকায় ৬টা ফুচকা না দিয়ে কেন ৪টে দিলেন, তা নিয়ে প্রশ্ন তোলেন ওই মহিলা। ২০ টাকায় ৪টে ফুচকা দেওয়াতেই রাস্তার উপর বসে ওই ফুচকা বিক্রেতার বিরুদ্ধে প্রতিবাদ শুরু করেন গুজরাটের (Gujarat) বাসিন্দা। ভদোদরায় (Vadodara) রাস্তায় বসে ফুচকা বিক্রেতার বিরুদ্ধে প্রতিবাদ শুরু করেন গুজরাটের ওই মহিলা।

ভদোদরার ফুচকা নিয়ে প্রতিবাদ-রত মহিলার ভিডিয়ো দেখে সোশ্যাল মিডিয়া বিভিন্ন ধরনের মন্তব্যে ভরে উঠতে শুরু করে। সেই সঙ্গে ফুচকা নিয়ে প্রতিবাদ করে রাতারাতি ভাইরাল হয়ে যান ভদোদরার বাসিন্দা।

আরও পড়ুন: Woman Beat Bus Driver Video: টিকিট থেকে নম্বর চুরি, অসভ্যতামিতে বিরক্ত মহিলা মেরে পাটপাট করে দিলেন বাস চালককে, দেখুন ভিডিয়ো

দেখুন ২০ টাকায় ৬টার বিরুদ্ধে ৪টে ফুচকা দেওয়ায় মহিলার প্রতিবাদ...

 

Share Now
Advertisement


Advertisement
Advertisement
Share Now
Advertisement