Video: দশেরার উপহার কোথায়? হাসপাতালে ঢুকে নার্সকে প্রশ্ন করেই মারধর বৃহন্নলাদের, ভাইরাল ভিডিয়ো

Hospital, Representational Image (Photo Credit: File Photo)

গোটা দেশ জুড়ে শক্তি আরাধনা চলছে। নবরাত্রি যেমন শুরু হয়েছে তেমিন আর ৩ দিন পর থেকে শুরু হচ্ছে দুর্গা পুজো। ফলে দেশ জুড়ে উৎসবের মরশুম চলছে। অন্ধ্রপ্রদেশ (Andhra Pradesh) থেকে তেলাঙ্গানা, উত্তরের পাশাপাশি দক্ষিণের রাজ্যগুলিতেও স্কুল, কলেজে দেশরার ছুটি শুরু হয়েছে। দশেরার (Dasara) ছুটি স্কুল, কলেজগুলিতে শুরু হতেই এবার একটি অদ্ভুদ ছবি চোখে পড়ে। যা বেশ ভয়াবহও বটে।

দেশরায় উপহার (টাকা) না দেওয়ায় এক নার্সের উপর হামলা চালাল বৃহন্নলারা (Eunuch)। অন্ধ্রপ্রদেশের নেল্লোরের একটি হাসপাতালে ঢুকে এক নার্সের কাছে দশেরার উপহার দাবি করেন বৃহন্নলা সম্প্রদায়ের বেশ কয়েকজন। হাসপাতালে ঢুকে নার্সের উপর চোটপাট শুরু করেন বৃহন্নলারা। নেল্লোর থেকে এমনই একটি ছবি প্রকাশ্যে আসে।

সিসিটিভি ফুটেজে দেখা যায়, ওই হাসপাতালে ঢুকে প্রথমে নার্সের সঙ্গে বৃহন্নলাদের উত্তপ্ত বাক্য বিনিময় হয়। তারপর  ওই নার্সের উপর হামলা চালান তাঁরা। যা দেখে হাসপাতালের অন্যরা ছুটে যান এবং বিষয়টি সমাধানের চেষ্টা করেন।

আরও পড়ুন: School Shooting Survivor: মাথায় আটকে গুলি, তবু মৃত্য়ুমুখ থেকে ফিরে দিব্য়ি বেঁচে ১২ বছরের মেয়ে

দেখুন ভিডিয়ো যেখানে নার্সের উপর হামলার ঘটনা ঘটে...

 

Share Now
Advertisement


Advertisement
Advertisement
Share Now
Advertisement