Shocking Video: দেখুন হাসপাতালের কী হাল! NICU ইউনিটে ২ সদ্যজাতর হাত কামড়ে ধরল ইঁদুর, ভাইরাল ভিডিয়ো
দেখুন সরকারি হাসপাতালের কী হাল! এবার একটি নামজাদা সরকারি হাসপাতালে সদ্যোজাত শিশুদেরওয়ার্ড ঢুকে পড়ল ইঁদুর। শুধু ঢুকে পড়ল বললে ভুল হবে, সদ্যোজাতদের ওয়ার্ডে গিয়ে সেখানে ২ জনের হাত কামড়ে ধরে। হাসপাতালের পর্যাপ্ত ব্যবস্থা, চারপাশে চিকিৎসক, নার্স, আয়া ঘোরাঘুরি করা সত্ত্বেও কীভাবে সেখান থাকা দুই সদ্যোজাতর হাত ইঁদুর কামড়ে ধরতে পারে, তা নিয়ে নানা প্রশ্ন উঠছে ভিডিয়ো ভাইরাল (Viral Video) হওয়ার পর থেকে।
সদ্যোজাত শিশুদের (Newborn Baby) জন্য যে NICU-গুলি তৈরি করা হয়েছে বিভিন্ন সরকারি হাসপাতালে, তা যে আদেও সুরক্ষিত নয়, তা মধ্যপ্রদেশের (Madhya Pradesh) ইন্দোরের (Indore) এই এম ওয়াই হাসপাতালের ভিডিয়ো প্রকাশ্যে আসার পর আরও স্পষ্ট হয়ে যায়।
পাশাপাশি হাসপাতালে (Hospital) যখন এই ধরনের ঘটনা ঘটে যায়, সেই সময় এর দায় কে নেবে, তা নিয়েও নানা ধরনের প্রশ্ন উঠতে শুরু করে।
দেখুন কীভাবে ২ সদ্যোজাতর হাত কামড়ে ধরল ইঁদুর...
(সোশ্যাল মিডিয়া আপনার জন্য সাম্প্রতিক ব্রেকিং নিউজ, টুইটার, ইনস্টাগ্রাম এবং ইউটিউব সহ সোশ্যাল মিডিয়ার জগতের ভাইরাল খবর নিয়ে আসে। উপরের পোস্টটি সরাসরি ব্যবহারকারীর সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট থেকে এমবেড করা হয়েছে। এই বিষয়বস্তুর অংশটি সম্পাদনা করা হয়নি বা হতে পারে না সাম্প্রতিক কর্মীদের দ্বারা সম্পাদিত মতামতগুলি সোশ্যাল মিডিয়া পোস্টগুলিতে উপস্থিত হয় এবং তথ্যগুলি সর্বশেষের মতামতকে প্রতিফলিত করে না এবং সর্বশেষে এর জন্য কোনও দায়বদ্ধতা নেই৷)