Panther Video: বাড়িতে গুপ্ত ঘাতকের হানা, প্যান্থারের আগমণে ভয়ে সিঁটিয়ে গেল মানুষ, দেখুন ভিডিয়ো

Panther (Photo Credit: Representational Image (Photo Credit: Wikipedia)

হঠাৎ করে বাড়িতে ঢুকে পড়ল প্যান্থার (Panther)। কেউ কিছু দেখার আগেই বাড়ির দরজায় বসে থাকল অনাহূত অতিথি। যা বাড়ির লোকজনের চোখে পড়ার পরই তাঁরা বন দফতরে খবর দেন। সেই সঙ্গে নিজেদের জীবন নিয়ে আতঙ্কগ্রস্থ হয়ে পড়েন। কোনওক্রমে প্যান্থার যদি হামলা চালায়, তাহলে কী হতে পারে,তা তাঁরা বুঝে উঠতে পারছিলেন না।

ফলে বন কর্মীরা যাতে শিগগিরই তাঁদের বাড়িতে হাজির হন এবং প্যান্থারটিকে উদ্ধার করেন, সে বিষয়ে তাঁরা পদক্ষেপ করেন। রাজস্থানের (Rajasthan) দুনগড়পুর থেকে এমনই একটি ভিডিয়ো (Panther Video) প্রকাশ্যে আসে।

জানা যায়, দুনগড়পুরের আশাপুরের জঙ্গল থেকে প্যান্থারটি প্রবেশ করে ওই বাড়িতে। চুপ করে বসে থাকে শিকারের অপেক্ষায়। এরপর সবলা বন দফতরের আধিকারিকরা ঘটনাস্থলে হাজির হয়ে প্যান্থারটিকে উদ্ধার করে।

আরও পড়ুন: Bull Attack Video: মাঝ বয়সী ব্যক্তিকে শিংয়ে তুলে আছাড় মারল ষাঁড়, নিমেষেই মৃত্যু, দেকউন ভিডিয়ো

দেখুন রাজস্থানের ওই বাড়িতে কীভাবে লুকিয়ে হানা দেয় প্যান্থারটি...

 

দেখুন প্যান্থারের হানার একের পর এক ভিডিয়ো ভাইরাল হতে শুরু করেছে...

 

Share Now
Advertisement


Advertisement
Advertisement
Share Now
Advertisement