Bull Attack Video: মাঝ বয়সী ব্যক্তিকে শিংয়ে তুলে আছাড় মারল ষাঁড়, নিমেষেই মৃত্যু, দেকউন ভিডিয়ো

Bull Attack Video: মাঝ বয়সী ব্যক্তিকে শিংয়ে তুলে আছাড় মারল ষাঁড়, নিমেষেই মৃত্যু, দেকউন ভিডিয়ো
Bull Has Taken Life (Photo Credit: X/Screengrab)

শিংয়ে তুলে ফেলে দিল ষাঁড় (Bull Attack)। রাস্তা দিয়ে হেঁটে যাওয়া এক পথচারীকে এমনভাবে শিংয়ে তুলে আছাড় মারে ষাঁড়, যা দেখে আঁতকে উঠবেন আপনি। রাজস্থানের (Rajasthan) বালোত্রা থেকে এমনই একটি ফুটেজ প্রকাশ্যে এল।

যে ভিডিয়োতে দেখা যায়, রাস্তা দিয়ে বছর ৫৫-র এক ব্যক্তি যখন হেঁটে যাচ্ছেন, সেই সময় তাঁকে শিংয়ে তুলে নিয়ে আছাড় মারে একটি ষাঁড়। কোনও কিছু বুঝে  ওঠার আগেই গাড়ি টপকে ওই ব্যক্তিকে রাস্তার উপর চিৎ করে ফেলে দেয় ষাঁড়টি। ষাঁড়ের শিংয়ের আঘাত এবং উপর থেকে তুলে আছাড় মারায় সেখানেই ওই ব্য়ক্তির মৃত্যু হয়।

কুকুরের পাশাপাশি রাস্তায় ছেড়ে রাখা অন্য পশুদের হামলায়ও যে মানুষ জখম হচ্ছেন, তা রাজস্থানের বালোত্রার এই ভিডিয়ো থেকে স্পষ্ট।

রাস্তার পশুদের হামলা মানুষের উপর ক্রমশ বাড়ছে লযেভাবে, তা নিয়ে উদ্বিগ্ন প্রশাসন।

আরও পড়ুন: Shocking Video Of A Girl: চোখের পাতা ফেলতেই জলে ঝাঁপ, ১৮-র কিশোরীর মর্মান্তিক ভিডিয়ো নিয়ে তোলপাড়

দেখুন কীভাবে শিংয়ে তুলে নিয়ে এক মাঝ বয়সী ব্যক্তিকে আছাড় মারল ষাঁড়...

 

বাড়ছে ষাঁড়ের আতঙ্ক...

 

(SocialLY brings you all the latest breaking news, fact checks and information from social media world, including Twitter (X), Instagram and Youtube. The above post contains publicly available embedded media, directly from the user's social media account and the views appearing in the social media post do not reflect the opinions of LatestLY.)

(The above story first appeared on LatestLY on Sep 15, 2025 12:57 PM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).