Lion Attacks Video: খাবারে মগ্ন সিংহ, বার বার ছবি তোলার জন্য বিরক্ত করায় যুবকের উপর ঝাঁপিয়ে পড়ল পশুরাজ, তারপর... দেখুন ভয়ঙ্কর ভিডিয়ো

Man Try To Take Photo (Photo Credit: X/Screengrab)

সিংহের  (Lion) সামনে হাজির শিকার। কোনওক্রমে সেই ভয়ঙ্কর সিংহের হাত থেকে পালিয়ে বাঁচলেন এক যুবক। গুজরাটের (Gujarat) ভাবনগর থেকে এমনই একটি ছবি সামনে এল। যেখানে ভাবনগরে খাওয়ায় ব্যস্ত এক সিংহের সামনে  সম্প্রতি হাজির হন এক যুবক। নিজের মনে খেতে শুরু করা ওই সিংহের সামনে সংশ্লিষ্ট যুবক হাজির হতেই পশুরাজের চোখ তাঁর উপর পড়ে। প্রথমে সিংহটি কিছু বলেনি। কিন্তু বার বার তার সঙ্গে ছবি তুলতে চাওয়ায়, পশুরাজ ক্ষেপে যায় এবং যুবকের পিছনে ছুটতে শুরু করে। কোনওক্রমে সিংহের হাত থেকে পালিয়ে বাঁচেন ওই যুবক। ভাবনগরে যেভাবে সিংহের হাত থেকে ওই যুবক পালিয়ে বাঁচেন, সেই ভিডিয়ো প্রকাশ্যে আসতেই তা হু হু করে ভাইরাল হয়ে যায়। ওই ভিডিয়ো ভাইরাল হতেই একটি প্রশ্ন বার বার উঠতে শুরু করে। খাবারে মগ্ন সিংহের সামনে গিয়ে কেন ওই যুবক তাকে বিরক্ত করলেন। কেন পশুরাজকে বার বার ছবি তোলার জন্য ব্যস্ত করা হল, তা নিয়েও প্রশ্ন তোলেন বহু মানুষ।

দেখুন সিংহের হাত থেকে কীভাবে পালিয়ে বাঁচলেন যুবক...

 

Share Now
Advertisement


Advertisement
Advertisement
Share Now
Advertisement