Madhya Pradesh CM Shivraj Singh Chouhan: চাকরি না পেয়ে তরুণীর আত্মহননের চেষ্টা ভাইরাল, যুব সম্প্রদায়কে কী বললেন শিবরাজ সিং চৌহান?
বেকার জীবন রাখার থেকে না রাখাই ভাল৷ তাই আত্মহননের পথ বেছে নিতে চেয়েছিলেন এক তরুণী৷ দীর্ঘদিনে চাকরি না পেয়ে অবসাদে ভুগছিলেন তিনি৷ চলন্ত ট্রেনের নিচে আত্মঘাতী হওয়ার চেষ্টা করেন৷ সেই মতো রেললাইনে পৌঁছে গিয়েছিলেন৷
বেকার জীবন রাখার থেকে না রাখাই ভাল৷ তাই আত্মহননের পথ বেছে নিতে চেয়েছিলেন এক তরুণী৷ দীর্ঘদিনে চাকরি না পেয়ে অবসাদে ভুগছিলেন তিনি৷ চলন্ত ট্রেনের নিচে আত্মঘাতী হওয়ার চেষ্টা করেন৷ সেই মতো রেললাইনে পৌঁছে গিয়েছিলেন৷ তবে প্রত্যক্ষদর্শী এক রিকশাচালকের তৎপরতায় এড়ানো গেল বিপদ৷ ট্রেন চলে আসার আগেই রেললাইন থেকে একপ্রকার জোর করেই তরুণীকে সরিয়ে আনেন ওই রিকশা চালক৷ চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে মধ্যপ্রদেশে ( Madhya Pradesh)৷ আরও পড়ুন-Pakistan: ধর্মীয় নিন্দার দায়ে মৃত্যু দণ্ডাদেশ পেলেন পাকিস্তানি মহিলা
শিবরাজ সিং চৌহানের বক্তব্য
এই রোমহর্ষক ঘটনার ভিডিও ভাইরাল হওয়ার পরেই নড়েচড়ে বসেছে মধ্যপ্রদেশ সরকার৷ মুখ্যমন্ত্রী শিবরাজ সিং চৌহান (CM Shivraj Singh Chouhan) রাজ্যের যুব সম্প্রদায়ের কাছে টুইট বার্তায় আর্জি রেখেছেন, কেউ যেন চরম সিদ্ধান্ত না নেন৷ পরিবার পরিজন ও বন্ধুবান্ধবদের সঙ্গে নিজেদের সমস্যা নিয়ে আলোচনার পরামর্শও দিয়েছেন তিনি৷