MP Farmers: কৃষকরা ঘন্টার পর ঘন্টা অপেক্ষা করেও পেল না সার, পরিবর্তে জুটল পুলিশের লাঠিচার্জ!

পুলিশের নৃশংস লাঠিচার্জে চারজন কৃষক আহত হয়েছেন…

Lathi charge on farmers (Photo Credit: X)

নয়াদিল্লি: মধ্যপ্রদেশে কৃষকরা (Farmers) সারের পরিবর্তে পেলেন লাঠির মার । সোমবার বিপুল সংখ্যক কৃষক ঘণ্টার পর ঘণ্টা ধরে সারের জন্য লাইনে দাঁড়িয়ে ছিলেন। সেই সময় হঠাৎ একজন হেড কনস্টেবল কৃষকদের উপর লাঠিচার্জ (Lathi Charge) করেন। সূত্রে খবর, গত শুক্র, শনিবার এবং রবিবার সরকারি ছুটির কারণে সার বিতরণ বন্ধ ছিল, তাই সোমবার ভোর ৩টা থেকে কৃষকরা সমবায় সমিতির সার বিতরণ কেন্দ্রে পৌঁছাতে শুরু করে। লাহারে অবস্থিত কেন্দ্রে প্রচণ্ড ভিড়ের কারণে প্রশাসন পুলিশ বাহিনী মোতায়েন করে। সকাল ১১টায় কর্মচারীরা টোকেন বিতরণ শুরু করার সাথে সাথেই কৃষকরা লাইনে দাঁড়াতে শুরু করে, সে সময় কর্তব্যরত হেড কনস্টেবল রামরাজ গুর্জার কৃষকদের লাঠি দিয়ে মারধর শুরু করেন, তাঁদের পশুর মতো তাড়িয়ে দেন। এই নৃশংস লাঠিচার্জে চারজন কৃষক আহত হয়েছেন।

আরও পড়ুন: Odisha Shocker: অসুস্থ গরুর পেট কাটতেই বেরিয়ে এল ৪০ কেজি প্লাস্টিক

ঘটনার ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হলে বিষয়টি পুলিশ সুপার অসিত যাদবের নজরে আসে। তিনি তাৎক্ষণিকভাবে হেড কনস্টেবল রামরাজ গুর্জরকে বরখাস্ত করেন। ভিন্দ জেলায় কিছুদিন ধরে সারের ঘাটতি দেখা দিয়েছে, তার উপরে কৃষকদের উপর লাঠিচার্জের ঘটনায় স্থানীয়দের মধ্যে ক্ষোভ তৈরি হয়েছে।

মধ্যপ্রদেশে কৃষকদের উপর পুলিশের লাঠিচার্জ

(সোশ্যাল মিডিয়া আপনার জন্য সাম্প্রতিক ব্রেকিং নিউজ, টুইটার, ইনস্টাগ্রাম এবং ইউটিউব সহ সোশ্যাল মিডিয়ার জগতের ভাইরাল খবর নিয়ে আসে। উপরের পোস্টটি সরাসরি ব্যবহারকারীর সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট থেকে এমবেড করা হয়েছে। এই বিষয়বস্তুর অংশটি সম্পাদনা করা হয়নি বা হতে পারে না সাম্প্রতিক কর্মীদের দ্বারা সম্পাদিত মতামতগুলি সোশ্যাল মিডিয়া পোস্টগুলিতে উপস্থিত হয় এবং তথ্যগুলি সর্বশেষের মতামতকে প্রতিফলিত করে না এবং সর্বশেষে এর জন্য কোনও দায়বদ্ধতা নেই৷)

Share Now
Advertisement


Advertisement
Advertisement
Share Now
Advertisement