Flood Video: ধপ করে পড়ে বন্যার জলে তলিয়ে গেল বিশালাকার কয়লার ট্রাক, দেখুন ভাইরাল ভিডিয়ো

Truck Swept Away In Flood Water (Photo Credit: X/Screengrab)

বন্যার জলে (Flood Water) তলিয়ে গেল ট্রাক (Truck)। বিশাল আকারের একটি ট্রেলার ট্রাককে দেখা যায়, বন্যার জলে হুড়মুড়িয়ে তলিয়ে যেতে। এমনই একটি ভিডিয়ো এবার সামনে এল ওড়িশার (Odisha) সুন্দরগড়  (Sundargarh) থেকে। যে ভিডিয়োতে দেখা যাচ্ছে, বন্যার জলের স্রোতে যখন রাস্তা ভাঙছে, সেই সময় তলিয়ে যাচ্ছে আস্ত একটি ট্রাক।

জানা যায়, যে ট্রেলার ট্রাকটি বন্যার জলে তলিয়ে যায়, সেটিতে কয়লা ভর্তি ছিল। যে ভিডিয়ো সামনে আসতেই, সেখানে পৌঁছে যায় দমকল বাহিনী। প্রায় ২২ ঘণ্টার প্রচেষ্টায় অবশেষে কয়লা বোঝাই বিশালাকার ট্রাকটিকে উদ্ধার করেন দমকল বাহিনীর কর্মীরা। তবে কয়লা বোঝাই ট্রাকটিকে উদ্ধার করা হলেও, তার চালককে খুঁজে পাওয়া যায়নি। ট্রাকের চালকের দেহ বন্যার জলে ভেসে গিয়েছে বলেই মনে করছেন উদ্ধারকারী দলের সদস্যরা।

হিমাচল প্রদেশ, জম্মু কাশ্মীর, উত্তরাখণ্ড, পাঞ্জাবে বৃষ্টি শুরু হয়েছে। উত্তর থেকে দক্ষিণ, ভারতের একাধিক রাজ্যে যখন বৃষ্টি শুরু হয়েছে, সেই সময় বিভিন্ন জায়গা থেকে একের পর এক ভিডিয়ো উঠে আসতে শুরু করেছে। কোথাও নদীর জলে তলিয়ে যাচ্ছে রাস্তা, আবার কোথাও মেঘভাঙা বৃষ্টি কেড়ে নিচ্ছে একের পর গ্রাম।

সবকিছু মিলিয়ে বৃষ্টি, বন্যায় কার্যত কাহিল অবস্থা ভারতের একাধিক রাজ্যের।

আরও পড়ুন: Flood Video From Himachal Pradesh: রাস্তা, টোল প্লাজ়া গিলে খেল 'রাক্ষুসে' নদী, বিপাশার গহ্বরে তলিয়ে গেল মানালির বহু জায়গা, দেখুন

দেখুন বিশালাকার ট্রাক কীভাবে তলিয়ে গেল বন্যার জলে...

 

Share Now
Advertisement


Advertisement
Share Now
Advertisement