Narendra Modi In Vantara Video: ওরাংওটাংয়ের সঙ্গে খেললেন, সাপ ধরলেন হাতে, বনতারায় সিংহ-শাবককেও খাওয়ালেন প্রধানমন্ত্রী, দেখুন
বিশ্ব বন্যপ্রাণী দিবসে গুজরাটের (Gujarat) গির অরণ্যে যান প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী (Narendra Modi)। গির অরণ্য থেকে এবার বনতারায় গেলেন প্রধানমন্ত্রী। বনতারায় (Vantara) প্রধানমন্ত্রী যেতেই তাঁকে গোটা এলাকা ঘুরে দেখান মুকেশ আম্বানির কনিষ্ঠ পুত্র অনন্ত। বনতারায় প্রায় ২ হাজার বিভিন্ন প্রজাতির পশুপাখি রয়েছে। হাতি থেকে শুরু করে সাপ কিংবা সিংহ, ভনতারায় প্রায় সবকিছুর দেখা মেলে। ৩ হাজার একর জুড়ে রিলায়েন্স জামনগর রিফাইনারি কমপ্লেক্সে রয়েছে এই বনতারা। যেখানে হাজির হয়ে বিভিন্ন ধরনের পশু পাখিদের সঙ্গে সময় কাটাতে দেখা যায় প্রধানমন্ত্রীকে। সিংহ থেকে এশিয়ার সিংহ, সিংহ-শাবক, চিতা, ওরাংওটাংদের খাওয়াতে দেখা যায় মোদীকে। তাদের সঙ্গে সময়ও কাটান প্রধানমন্ত্রী। মুকেশ এবং নীতা আম্বানি কনিষ্ঠ পুত্র অনন্ত আম্বানিকে প্রায় সব সময়ই দেখা যায় প্রধানমন্ত্রীর সঙ্গে থেকে তাঁকে সবকিছু ঘুরিয়ে দেখাতে।