Video: দল বদলে হাত পুড়ল? রাহুল গান্ধীর হুডখোলা গাড়িতে উঠতে দেওয়া হল না কানাইয়া কুমার, পাপ্পু যাদবকে, দেখুন ভিডিয়ো
বিহারে কংগ্রেসের অব্যাবস্থা ফের প্রকাশ্যে এল। ইন্ডিয়া জোটের বিহার বনধ চলছিল বুধবার। যেখানে একটি হুড খোলা গাড়ি নিয়ে ঘুরে বেড়াতে শুরু করেনরাহুল গান্ধী, আরজেডি নেতা তেজস্বী যাদব-সহ বড় মাপের রাজনৈতিক নেতারা। রাহুল গান্ধী, তেজস্বী যাদবদের হুডখোলা গাড়িতে উঠতে যান কানাইয়া কুমার (Kanhaiya Kumar) এবং পাপ্পু যাদবরা (Pappu Yadav)। তবে তাঁদের বাধা দেওয়া হয়। কানাইয়া কুমার এবং পাপ্পু যাদবকে রাহুল গান্ধীর হুডখোলা গাড়িতে উঠতে দেওয়া হয়নি। নিরাপত্তারক্ষীরা কানাইয়া কুমার এবং পাপ্পু যাদবকে রাহুল গান্ধীর (Rahul Gandhi) গাড়ি থেকে নামিয়ে দেন। যে ভিডিয়ো প্রকাশ্যে আসার পরই তা নিয়ে জোর চর্চা শুরু হয়ে যায় রাজনৈতিক মহলে।কানাইয়া কুমার এবং পাপ্পু যাদব দুজনেই বর্তমানে কংগ্রেসের নেতা। পূর্ণিয়া থেকে সাংসদ পদেও নির্বাচিত পাপ্পু যাদব। বিহারের সেই দুই নেতাকে কেন রাহুল গান্ধী, তেজস্বী যাদবদের হুডখোলা গাড়িতে উঠতে দেওয়া হল না, তা নিয়ে রাজনৈতিক তরজা অব্যাহত।
দেখুন সেই ভিডিয়ো যেখানে পাপ্পু যাদব এবং কানাইয়া কুমারকে রাহুল গান্ধীদের গাড়িতে উঠতে দেওয়া হয়নি...