Uttarkashi Flood Video: দেবভূমির ছোট্ট গ্রাম ধারালি নিশ্চিহ্ন, কাঁদার স্রোত ঠেলে উদ্ধারের প্রাণপন চেষ্টা জাওয়ানদের, দেখুন

Uttarkashi Flood (Photo Credit: X)

ধারালি (Dharali) গ্রামে ভয়াবহ পরিস্থিতি। প্রায় নিশ্চিহ্ন হয়ে গিয়েছে গোটা গ্রাম। মঙ্গলবার যেভাবে মেঘভাঙা (Cloudburst) বৃষ্টিতে ফেটে যায় খীর গঙ্গা নদী, তার জেরে উত্তরকাশির (Uttarkashi) ধারালি গ্রাম প্রায় নিশ্চিহ্ন হয়ে যায়। ধারালি গ্রামে মানুষ থেকে হোটেল, গাড়ি যেন খেলনার মত ভেসে যেতে শুরু করে। ধারালি গ্রাম যখন প্রায় শেষ হয়ে গিয়েছে, সেই সময় বৃষ্টি (Heavy Rain) মাথায় নিয়ে সেনা কর্মীরা উদ্ধার কাজ শুরু করেছেন। ইতিমধ্যেই বেশ কিছু মানুষকে উদ্ধার করা হয়েছে। তবে খীর গঙ্গা নদীর বন্যার জেরে যে কাঁদার স্রোত নেমে এসেছে, তার জেরে বেশিরভাগ য়েতে পারছেন না উদ্ধারকারী দলের কর্মীরা। তবুও তার মধ্যে থেকেই উদ্ধার কাজের চেষ্টা চালিয়ে যাচ্ছেন জওয়ানরা।

আরও পড়ুন: Horrific Flood Video: প্রকৃতির রুদ্র রূপ; উত্তরকাশিতে ভয়াবহ বন্যা, খেলনার মত ভেসে যাচ্ছে মানুষ বোঝাই গাড়ি, দেখুন হাড়হিম করা ভিডিয়ো

দেখুন কাদার স্রোত ভেঙে কীভাবে উদ্ধার কাজ করার চেষ্টা চালাচ্ছেন জওয়ানরা...

 

Share Now
Advertisement


Advertisement
Share Now
Advertisement