Uttarakhand: ভোটের আগে উত্তরাখণ্ডে কংগ্রেসের ঘর ভাঙন, পারোলার কংগ্রেস বিধায়ক যোগ দিলেন বিজেপিতে

আগামী বছর উত্তরাখণ্ড বিধানসভা নির্বাচনের আগে কংগ্রেসের ঘর ভাঙতে শুরু করল বিজেপি। যে আশঙ্কা থেকেই ক দিন আগেই কংগ্রেস ঘোষণা করেছিল, আসন্ন বিধানসভা নির্বাচনে দলের সব বিধায়কদের টিকিট দেওয়া হল। কিন্তু দলের সেই আশ্বাসে চিড়ে ভিজল না। পুরোলার কংগ্রেস বিধায়ক রাজকুমার যোগ দিলেন বিজেপিতে।

Congress Flag. (Photo Credits: PTI)

আগামী বছর উত্তরাখণ্ড বিধানসভা নির্বাচনের (2022 Uttarakhand Legislative Assembly election) আগে কংগ্রেসের ঘর ভাঙতে শুরু করল বিজেপি (BJP)। যে আশঙ্কা থেকেই ক দিন আগেই কংগ্রেস ঘোষণা করেছিল, আসন্ন বিধানসভা নির্বাচনে দলের সব বিধায়কদের টিকিট দেওয়া হল। কিন্তু দলের সেই আশ্বাসে চিড়ে ভিজল না। পুরোলার কংগ্রেস বিধায়ক রাজকুমার (Rajkumar) যোগ দিলেন বিজেপিতে।

দিল্লিতে বিজেপির সদর দফতরে কংগ্রেসের দলত্যাগি বিধায়ক রাজকুমারের হাতে দলীয় পাতাকা তুলে দেন কেন্দ্রীয় মন্ত্রী ধর্মেন্দ্র প্রধান, উত্তরাখণ্ডের মুখ্যমন্ত্রী পুষ্কর সিং ধামি। ক দিন আগে উত্তরাখণ্ডের এক নির্দল বিধায়কও বিজেপিতে যোগ দিয়েছিলেন। রাজ্যে ক্ষমতাসীন দল বিজেপি সরকারের বিরুদ্ধে সাধারণ মানুষের মনে ক্ষোভ রয়েছে। তবে বিরোধীরা ভোটের আগে ক্রমশ দুর্বল হয়ে পড়েছেন। আরও পড়ুন: Covid-19 Cases In India: ২৪ ঘণ্টায় দেশে করোনা আক্রান্ত ২৮,৫৯১ জন, মৃত্যু ৩৩৮ জনের

দেখুন টুইট

 

Share Now
Advertisement


Advertisement
Advertisement
Share Now
Advertisement