Pralhad Joshi: 'ইন্ডিয়া জোট ব্রেন ডেড পরিস্থিতিতে', কটাক্ষ কেন্দ্রীয় মন্ত্রীর

Pralhad Joshi (Photo Credit: ANI/Twitter)

ইন্ডিয়া জোট নিয়ে তোপ দাগলেন কেন্দ্রীয় মন্ত্রী প্রহ্লাদ যোশী (Pralhad Joshi)। মঙ্গলবার সাংবাদিকদের সামনে হাজির হন কেন্দ্রীয় মন্ত্রী প্রহ্লাদ যোশী। তিনি বলেন, 'ইন্ডিয়া জোটের (INDI alliance) ব্রেন ডেড হয়েছে।' ২০২৪ সালের লোকসভা নির্বাচনের আগে বিজেপি বিরোধী দলগুলি জোট গঠন করলেও, তা ভাঙতে শুরু করেছে বলেই ইঙ্গিত করেন কেন্দ্রীয় মন্ত্রী।

আরও পড়ুন: Mamata Banerjee: লোকসভা নির্বাচনে বাংলায় 'একাই লড়বে' তৃণমূল, জানিয়ে দিলেন মমতা বন্দ্যোপাধ্যায়

শুনুন কী বললেন কেনদ্রীয় মন্ত্রী...

 

সম্প্রতি মমতা বন্দ্যোপাধ্যায় জানান, পশ্চিমবঙ্গে একাই লড়াই করবে তৃণমূল কংগ্রেস। তবে তিনি ইন্ডিয়া জোটে থাকছেন বলে জানান বাংলার মুখ্যমন্ত্রী। অন্যদিকে নীতিশ কুমারের জেডিইউ-ও ইন্ডিয়া জোট থেকে সরে গিয়েছে। লোকসভা নির্বাচনের আগে বিজেপির হাত ধরতেই ইন্ডিয়া জোট থেকে নীতিশ সরেন। যা নিয়ে ফের রাজনৈতিক মহলে জোর তরজা শুরু হয়ে যায়।

 

Share Now
Advertisement


Advertisement
Advertisement
Share Now
Advertisement