Lakhimpur Kheri: গোঁফে দাবাং স্টাইলে হাত দিয়ে আদালতে ঢুকলেন আশিস মিশ্র (দেখুন ভিডিও)

লাখিমপুর খেরিতে আন্দোলনরত কৃষকদের গাড়ি পিষে মারার মত মারাত্মক অভিযোগ আছে তাঁর বিরুদ্ধে। কিন্তু তিনি খোদ কেন্দ্রীয় মন্ত্রী অজয় মিশ্র-র ছেলে বলে কথা।

Ashish Mishra (Photo Credits: ANI)

উত্তরপ্রদেশের লাখিমপুর খেরিতে আন্দোলনরত কৃষকদের গাড়ি পিষে মারার মত মারাত্মক অভিযোগ আছে তাঁর বিরুদ্ধে। কিন্তু তিনি খোদ কেন্দ্রীয় মন্ত্রী অজয় মিশ্র-র ছেলে বলে কথা। তাই আদালতে ঢোকার মুখে এমন একটা ভঙ্গিমা করলেন, যাতে যেন বোঝানোর চেষ্টা করলেন তিনি এসবের পরোয়া করেন না। তিনি আশিষ মিশ্র।

লাখিমপুর খেরি মামলায় সুপ্রিম কোর্টে জামিন খারিজ করায় গত মাসের শেষের দিকে জেলে আত্মসমর্পণ করতে বাধ্য হল কেন্দ্রীয় মন্ত্রীর ছেলে আশিস। আর তারপর এদিন যেভাবে গোঁফে হাত বুলিয়ে আদালতে ঢুকলেন তাতে বোঝা গেল, তিনি মেজাজেই আছেন। আরও পড়ুন: মোহালি বিস্ফোরণের জেরে স্বর্ণমন্দিরের শহর অমৃতসরে জারি লাল সতর্কতা

দেখুন ভিডিও

 

Share Now
Advertisement


Advertisement
Share Now
Advertisement