J&K Terrorist Attack: জঙ্গিদের সঙ্গে গুলির লড়াইয়ে শহীদ ২ সেনা জওয়ান
জঙ্গলে জঙ্গিদের লুকিয়ে থাকার খবর পেয়ে সেনার বিশেষ বাহিনী ও পুলিশ যৌথ অভিযান শুরু করে
জম্মু-কাশ্মীরের রাজৌরি জেলার বাজি মল জঙ্গলে চলছে তুমুল গুলির লড়াই। সেখানে গুলির লড়াইয়ে ২ সেনা জওয়ানের মৃত্যু হয়েছে এছাড়া সেনার এক অফিসার-সহ বেশ কয়েকজন আহত হয়েছেন বলে অফিসিয়াল সুত্রে জানা গিয়েছে। জঙ্গলে জঙ্গিদের লুকিয়ে থাকার খবর পেয়ে সেনার বিশেষ বাহিনী ও পুলিশ যৌথ অভিযান শুরু করে। একের পর এক এনকাউন্টারের পর গত কয়েক বছরে জম্মু-কাশ্মীরের পীর পাঞ্জাল জঙ্গল নিরাপত্তা বাহিনীর কাছে চ্যালেঞ্জ হিসেবে প্রমাণিত হয়েছে। টোপোগ্রাফির সুযোগ নিয়ে সন্ত্রাসীরা নিজেদের অবস্থান গোপন রাখতে ঘন জঙ্গল ব্যবহার করে। সন্ত্রাসীরা পাহাড়, ঘন জঙ্গল ও আলপাইন বনের সুযোগ নিয়ে নিজেদের অবস্থান গোপন করে। গত সপ্তাহে রাজৌরি জেলায় নিরাপত্তা বাহিনীর সঙ্গে সংঘর্ষে এক জঙ্গি নিহত হয়। বুধাল তহসিলের গুল্লার-বহরোতে সেনা, পুলিশ ও সিআরপিএফের যৌথ অভিযানে এই সংঘর্ষ হয়। Terrorist Arrest: শ্রীনগরে পিস্তল ও গ্রেনেড-সহ ধৃত ২ লস্কর জঙ্গি