Terrorist Arrest: শ্রীনগরে পিস্তল ও গ্রেনেড-সহ ধৃত ২ লস্কর জঙ্গি

নিরাপত্তা বাহিনীগুলির তৎপরতায় গ্রেফতার হল দুই জঙ্গি। ধৃতদের কাছ থেকে ২টি পিস্তল, ৪টি ম্যাগাজিন, ২টি ফিলার ম্যাগাজিন ৮টি গ্রেনেড বাজেয়াপ্ত হয়েছে। ধৃতদের নাম মমতাজ আহমেদ লোন ও জাহাঙ্গীর আহমেদ লোন।

Terrorist Arrest: শ্রীনগরে পিস্তল ও গ্রেনেড-সহ ধৃত ২ লস্কর জঙ্গি
Photo Credits: ANI

শ্রীনগর: নিরাপত্তা বাহিনীগুলির তৎপরতায় গ্রেফতার হল দুই জঙ্গি (Terrorist)। ধৃতদের কাছ থেকে ২টি পিস্তল, ৪টি ম্যাগাজিন, ২টি ফিলার ম্যাগাজিন ৮টি গ্রেনেড বাজেয়াপ্ত হয়েছে। ধৃতদের নাম মমতাজ আহমেদ লোন ও জাহাঙ্গীর আহমেদ লোন।

বুধবার শ্রীনগর পুলিশ (Srinagar Police) সূত্রে জানানো হয়েছে, শ্রীনগর পুলিশ ও সিআরপিএফ (CRPF)-এর কিউআরটি (QRT)-র একটি যৌথ দল এনআইর কলোনির শ্যামলাল পেট্রল পাম্পের (Sham Lal petrol pump) কাছে একটি শক্তিশালী চেক পয়েন্ট স্থাপন করেছে। সেখানে চেকিংয়ের সময় পারিমপোরার (Parimpora) দিকে থেকে টেংপোরার (Tengpora) দিকে আসা একটি গাড়ি চেকপোস্টে পুলিশ দেখে পালানোর চেষ্টা করে। কিন্ত, তাতে তারা সফল হয়নি। ধৃতদের অস্ত্র-সহ গ্রেফতার করা হয়। আরও পড়ুন: Rajasthan: পেট্রোল ডিজেলের দাম নিয়ে রাজস্থানে বড় ঘোষণা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর

(The above story first appeared on LatestLY on Nov 22, 2023 02:28 PM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).