Train Situation Video: বিএসএফ জওয়ানদের যে ট্রেনে তোলা হল, তার দশা দেখলে কান্না পাবে, ভাইরাল ভিডিয়ো
দেশের উত্তরপূর্ব প্রান্ত (North East) থেকে জম্মু কাশ্মীরে (Jammu And Kashmir) যাচ্ছেন ১২০০ বিএসএফ (BSF) জওয়ান। দেশের উত্তরপূর্ব থেকে কাশ্মীরে যাচ্ছেন তাঁরা অমরনাথ 9Amarnath Yatra 2025) যাত্রা উপলক্ষ্যে। অমরনাথ যাত্রার সময় যেভাবে কড়া নিরাপত্তার মোড়কে পূণ্যার্থীরা যাত্রা করেন, সে বিষয়ে নিরাপত্তা দিতেই ১২০০ জওয়ানকে উত্তরপূর্বের একাধিক রাজ্য থেকে কাশ্মীরে নিয়ে যাওয়ার প্রক্রিয়া শুরু করে কেন্দ্র। যে ট্রেনে (Train) ওই ১২০০ জওয়ানকে তোলা হয়, তার পরিস্থিতি দেখলে আঁঁতকে উঠবেন। বিএসএফ জওয়ানরা ট্রেনের যে কামরায় ওঠেন, সেখানকার সিট ছেঁড়া। সেই সঙ্গে কামরা লাগানো দরজা কোথাও ঝুলছে, আবার কোথাও ছাদে রয়েছে মস্ত ফুটো বা ম্যানহোল। বিএসএফ জওয়ানরা যখন অমরনাথ যাত্রীদের প্রাণ বাঁচাতে কাশ্মীরের উদ্দেশে রওনা দেন, সেই সময় তাঁদের জন্য যে ট্রেনের কামরা বরাদ্দ করা হয়, তার ছবি দেখে আঁতকে উঠতে শুরু করেছে গোটা দেশ।
দেখুন বিএসএফ জওয়ানরা ট্রেনের যে কোচে চেপে কাশ্মীরের উদ্দেশে রওনা দেন...
(সোশ্যাল মিডিয়া আপনার জন্য সাম্প্রতিক ব্রেকিং নিউজ, টুইটার, ইনস্টাগ্রাম এবং ইউটিউব সহ সোশ্যাল মিডিয়ার জগতের ভাইরাল খবর নিয়ে আসে। উপরের পোস্টটি সরাসরি ব্যবহারকারীর সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট থেকে এমবেড করা হয়েছে। এই বিষয়বস্তুর অংশটি সম্পাদনা করা হয়নি বা হতে পারে না সাম্প্রতিক কর্মীদের দ্বারা সম্পাদিত মতামতগুলি সোশ্যাল মিডিয়া পোস্টগুলিতে উপস্থিত হয় এবং তথ্যগুলি সর্বশেষের মতামতকে প্রতিফলিত করে না এবং সর্বশেষে এর জন্য কোনও দায়বদ্ধতা নেই৷)