Nitish Kumar: বিহারের মুখ্যমন্ত্রিত্ব ছেড়ে রাজ্যসভায় যাচ্ছেন? মুখ খুললেন স্বয়ং নীতীশ কুমার
জোর জল্পনা। বিহারের মুখ্যমন্ত্রীর পদ ছেড়ে রাজ্যসভা সাংসদ হতে চলেছেন নীতীশ কুমার। ২০২০ বিহার বিধানসভায় জেডি(ইউ) খারাপ ফল করলেও বিজেপি-র সৌজন্যে ক্ষমতায় টিকে যান নীতীশ।
জোর জল্পনা। বিহারের মুখ্যমন্ত্রী (Bihar Chief Minister)-র পদ ছেড়ে রাজ্যসভা সাংসদ হতে চলেছেন নীতীশ কুমার (NItish Kumar)। ২০২০ বিহার বিধানসভায় (Bihar Assembly Elections 2022) জেডি(ইউ) খারাপ ফল করলেও বিজেপি-র সৌজন্যে ক্ষমতায় টিকে যান নীতীশ। কিন্তু নীতীশের দিল্লি যাত্রার পর জোর জল্পনা শুরু হয় তিনি রাজ্যের সিংহাসন ছেড়ে রাজ্যসভার সাংসদ হবেন। তবে নীতীশ সেই জল্পনা উড়িয়ে জানালেন, " আমি নিজেও খবরটা পড়ে চমকে গিয়েছিলাম। ওরা যা খুশি ছাপিয়ে দেয়।"
তার মানে বিহারের সিংহাসন ছাড়ার সম্ভাবনা পুরোপুরি উড়িয়ে দেন তিনি। বিহারে বিজেপি ৭৪ ও জেডিইউ ৪৩টি আসনে জিতলেও, নীতীশকে মুখ্যমন্ত্রী পদে রেখে দেয় পদ্মশিবিরের শীর্ষ নেতৃত্ব। আরও পড়ুন: পাকিস্তান, শ্রীলঙ্কায় পরিস্থিতি জটিল, প্রতিবেশী রাষ্ট্রের ডামাডোলে ভারতের অবস্থান নিয়ে বৈঠকে প্রধানমন্ত্রী
দেখুন টুইট