Gujarat: স্কুল ছাত্রীকে যৌন হেনস্থা, ক্ষুব্ধ জনতার হাতে প্রহৃত শিক্ষক, পুলিশের হস্তক্ষেপে পরিস্থিতি নিয়ন্ত্রণে
স্কুলছাত্রীকে যৌন নির্যাতন। আর সেই খবর জানাজানি হতেই ক্ষুব্ধ গ্রামবাসী চড়াও হলেন স্কুলে। তারপর অভিযুক্ত শিক্ষকের ওপর চলে মারধর।
স্কুলছাত্রীকে যৌন নির্যাতন। আর সেই খবর জানাজানি হতেই ক্ষুব্ধ গ্রামবাসী চড়াও হলেন স্কুলে। তারপর অভিযুক্ত শিক্ষকের ওপর চলে মারধর। শেষমেশ পুলিশের হস্তক্ষেপে নিয়ন্ত্রণে আসে পরিস্থিতি। শনিবার ঘটনাটি ঘটেছে গুজরাটের মহিসাগরে (Mahisagar)। জানা যাচ্ছে, এখানের একটি হাইস্কুলে শিক্ষক প্রশান্ত প্যাটেল। তাঁর বিরুদ্ধে যৌন হেনস্থার অভিযোগ আনে এক পড়ুয়ার পরিবার। ইতিমধ্যেই অভিযুক্তকে পকসো আইনের অধীনে গ্রেফতার করেছে পুলিশ। আর স্কুলে যাঁরা হামলা চালিয়েছে তাঁদের মধ্যেও কয়েকজনকে গ্রেফতার করা হয়েছে। স্কুল কর্তৃপক্ষ জানিয়েছেন, হামলাকারীরা স্কুলের একাধিক সম্পত্তি নষ্ট করেছে।
Advertisement
সম্পর্কিত খবর
School Service Commission: প্রায় সাড়ে ৫ ঘণ্টা পর খুলল স্কুল সার্ভিস কমিশনের পোর্টাল, চিন্তায় পরীক্ষার্থীরা
Gujrat Former CM Vijay Rupani Last Rites: আজ রাজকোটে পূর্ণ রাষ্ট্রীয় মর্যাদায় গুজরাটের প্রাক্তন মুখ্যমন্ত্রী বিজয় রূপানির শেষকৃত্য, রাজ্যজুড়ে একদিনের রাষ্ট্রীয় শোকপালন
Vijay Rupani: বিমান দুর্ঘটনার তিন দিন পর শনাক্ত বিজয় রূপাণীর ঝলসানো দেহ, DNA পরীক্ষায় আরও ৩২ জনকে চেনা গেল
Air India Flight AI171 Plane Crash: পাখির ধাক্কা না ইঞ্জিন বিকল? এয়ার ইন্ডিয়ার অভিশপ্ত বিমানের ব্ল্যাক বক্স করবে রহস্যের সমাধান? মিলল খোঁজ
Advertisement
Advertisement
Advertisement