Bomb threats of 38 schools in Gujarat: গুজরাটের ৩৮টি স্কুলে বোমাতঙ্কের ঘটনায় পাকিস্তানের যোগসূত্র পেল ক্রাইম ব্রাঞ্চ

গত ৬ মে গুজরাটের (Gujarat) ৩৮টি স্কুলে বোমাতঙ্কের খবর ছড়িয়েছিল। সাতসকালে এমন খবর ছড়ানোয় স্বাভাবিকভাবেই স্কুলগুলিতে ছুটি ঘোষণা করে দেওয়া হয়। কড়া নিরাপত্তার মধ্য দিয়ে চলে চিরুনি তল্লাশি। তবে কোথাও কোনও বোমা উদ্ধার হয়নি। এই ঘটনার তদন্তে নামে ক্রাইম ব্রাঞ্চের আধিকারিকরা। এই ঘটনার তদন্তে শুক্রবার অফিসাররা জানতে পারেন যে ভুয়ো মেইলগুলি ছড়ানো হয়েছিল বেশ কয়েকটি পাকিস্তানি এবং একটি রাশিয়ার সার্ভার থেকে। যদিও কোনও সংগঠন বা কে এই মেইলগুলি পাঠিয়েছিল তা এখনও জানা যায়নি।

z

Share Now
Advertisement


Advertisement
Share Now
Advertisement