Hyderabad: হায়দরাবাদ বিমানবন্দরে নাশকতার ছক, নিরাপত্তা বাড়ানো হল এয়ারপোর্ট চত্বরে, চলছে নজরদারি

দিল্লির অরুন জেটলি স্টেডিয়ামের পর এবার হায়দরাবাদের রাজীব গান্ধী বিমানবন্দরে নাশকতার ছক জঙ্গিদের। জানা যাচ্ছে, শুক্রবার বন্দর কর্তৃপক্ষের কাছে আসে হুমকি মেইল।

Hyderabad: হায়দরাবাদ বিমানবন্দরে নাশকতার ছক, নিরাপত্তা বাড়ানো হল এয়ারপোর্ট চত্বরে, চলছে নজরদারি

দিল্লির অরুন জেটলি স্টেডিয়ামের পর এবার হায়দরাবাদের রাজীব গান্ধী বিমানবন্দরে (Rajiv Gandhi International Airport) নাশকতার ছক জঙ্গিদের। জানা যাচ্ছে, শুক্রবার বন্দর কর্তৃপক্ষের কাছে আসে হুমকি মেইল। সূত্রের খবর, অফিসিয়াল মেইল আইডিতে বিমানবন্দর উড়িয়ে দেওয়ার হুমকি আসে। জানানো হয়েছে, বিমানবন্দরেই নাকি রয়েছে স্লিপার সেল, তাঁরাই এই হামলা চালাবে বলে হুমকি দেওয়া হয়। তারপরেই এয়ারপোর্ট চত্বরে বাড়ানো হয়েছে নিরাপত্তা। সেই সঙ্গে চলছে তল্লাশি অভিযান। যদিও এখনও পর্যন্ত সন্দেহজন কিছু উদ্ধার করা হয়নি।

হায়দরাবাদ বিমানবন্দরে নাশকতার হুমকি

হায়দরাবাদের পাশাপাশি দিল্লি পুলিশের কাছেও এদিন একইভাবে হুমকি মেইল আসে। জানা যাচ্ছে, সেই মেইলে অরুল জেটলি স্টেডিয়াম উড়িয়ে দেওয়া্র হুমকি আসে। তারপরেই দিল্লি পুলিশের বিশেষ টিম শুরু করে তল্লাশি অভিযান। তবে সেক্ষেত্রেও কিছু উদ্ধার হয়নি বলে খবর। এমনিতেই দেশে এখন যুদ্ধ পরিস্থিতি অব্যাহত। তারমধ্যে এই ধরনের হামলার হুমকি দিয়ে পাকিস্তান ভারত সরকারকে বিভ্রান্ত করার চেষ্টা করা হচ্ছে বলে মনে করছেন অনেকে।

বাড়ানো হয়েছে নজরদারি

যদিও এই ধরনের হুমকি আদৌ পাকিস্তান থেকে আসছে কিনা তা এখনও স্পষ্ট নয়। গোটা বিষয়টি খতিয়ে দেখছে তদন্তকারীরা। তবে সবকটি হুমকিই যে ভুয়ো তা স্পষ্ট হয়ে গিয়েছে। তবুও দেশের গুরুত্বপূর্ণ এলাকাগুলিতে ইতিমধ্যেই বাড়ানো হয়েছে নজরদারি।

(The above story first appeared on LatestLY on Jan 01, 1970 05:30 AM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).