Telugu News Anchor Swetcha Votarkar Dies: আত্মঘাতী তেলুগু সংবাদ উপস্থাপক, বাড়ি থেকে উদ্ধার শ্বেতা ভোটারকরের দেহ

গত ১৮ বছর ধরে তেলুগু টিভি চ্যানেলে সাংবাদিক এবং উপস্থাপক হিসেবে কাজ করছেন শ্বেতা। তিনি তেলেঙ্গানা ইউনিয়ন অফ ওয়ার্কিং জার্নালিস্টস রাজ্য কমিটির সদস্যও ছিলেন।

Telugu News Anchor Swetcha Votarkar Dies By Suicide (Photo Credits: X)

প্রয়াত জনপ্রিয় তেলুগু সংবাদ উপস্থাপক শ্বেতা ভোটারকর। শুক্রবার রাতে আত্মঘাতী হয়েছেন তিনি। হায়দরাবাদের (Hyderabad) জওহর নাহার এলাকায় বাড়ি থেকে উদ্ধার হয়েছে শ্বেতার দেহ। তাঁর মৃতদেহ ময়নাতদন্তের জন্য গান্ধী হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। গত ১৮ বছর ধরে তেলুগু টিভি চ্যানেলে সাংবাদিক এবং উপস্থাপক হিসেবে কাজ করছেন শ্বেতা। তিনি তেলেঙ্গানা ইউনিয়ন অফ ওয়ার্কিং জার্নালিস্টস রাজ্য কমিটির সদস্যও ছিলেন। জানা গিয়েছে, জওহর নগরের ওই অ্যাপার্টমেন্ট স্কুল পড়ুয়া মেয়ের সঙ্গে থাকতেন শ্বেতা। কিন্তু কি কারণে সাংবাদিক আত্মহত্যার মতো চরম সিদ্ধান্ত নিলেন তা এখনও স্পষ্ট নয়।

আরও পড়ুনঃ অন্ধেরি এলাকার আবাসন থেকে উদ্ধার হয় শেফালি জারিওয়ালার দেহ, ঘটনাস্থলে ফরেনসিক দল

আত্মঘাতী তেলুগু সংবাদ উপস্থাপক শ্বেতা ভোটারকর

 

(সোশ্যাল মিডিয়া আপনার জন্য সাম্প্রতিক ব্রেকিং নিউজ, টুইটার, ইনস্টাগ্রাম এবং ইউটিউব সহ সোশ্যাল মিডিয়ার জগতের ভাইরাল খবর নিয়ে আসে। উপরের পোস্টটি সরাসরি ব্যবহারকারীর সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট থেকে এমবেড করা হয়েছে। এই বিষয়বস্তুর অংশটি সম্পাদনা করা হয়নি বা হতে পারে না সাম্প্রতিক কর্মীদের দ্বারা সম্পাদিত মতামতগুলি সোশ্যাল মিডিয়া পোস্টগুলিতে উপস্থিত হয় এবং তথ্যগুলি সর্বশেষের মতামতকে প্রতিফলিত করে না এবং সর্বশেষে এর জন্য কোনও দায়বদ্ধতা নেই৷)

Share Now
Advertisement


Advertisement
Advertisement
Share Now
Advertisement