Gujarat Borewell: ৩৩ ঘণ্টা ধরে কুয়োর ৪৯০ ফুট গভীরে আটকে, গুজরাটে উদ্ধার তরুণীর প্রাণহীন দেহ

সোমবার গুজরাটের কচ্ছ জেলার ভূজ তালুকের কান্দারাই গ্রামে ৫৪০ ফুট গভীর কুয়োয় পরে যান ওই তরুণী। দেড় দিনের বেশি সময় ধরে কুয়োর ৪৯০ ফুটে আটকে ছিলেন তিনি।

Teen girl rescued from borewell in Gujarat declared dead (Photo Credits: X)

দীর্ঘ ৩৩ ঘণ্টা পর গভীর কুয়ো(Borewell) থেকে বের করে আনা সম্ভব হল বছর আঠেরোর তরুণীকে। তবে ততক্ষণে তাঁর শরীরে আর প্রাণ নেই। অচেতন অবস্থায় ওই তরুণীকে উদ্ধারের পর তড়িঘড়ি করে নিকটবর্তী হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকেরা তাঁকে মৃত বলে জানিয়ে দেন। সোমবার গুজরাটের (Gujarat) কচ্ছ জেলার ভূজ তালুকের কান্দারাই গ্রামে ৫৪০ ফুট গভীর কুয়োয় পরে যান ওই তরুণী। দেড় দিনের বেশি সময় ধরে কুয়োর ৪৯০ ফুটে আটকে ছিলেন তিনি। জাতীয় এবং রাজ্য মোকাবিলা বাহিনী একত্রে চালায় উদ্ধার অভিযান। ৩৩ ঘণ্টা পর উদ্ধার অভিযান সফল হলেও প্রাণে বাঁচানো গেল না তরুণীকে।

বাঁচানো গেল না তরুণীকে...

Share Now
Advertisement


Advertisement
Share Now
Advertisement