Surat Building Collapsed: টানা বৃষ্টিতে তাসের ঘরের মত ভেঙে পড়ল ৬ তলা ভবন, আহত ১৫
পরিচর্যার অভাবে দীর্ঘদিন ধরেই জরাজীর্ণ অবস্থায় পড়েছিল ওই ভবনটি। এক টানা বৃষ্টিতে হঠাৎই ভেঙে পড়ে সেটি। ৬ তলা বিল্ডিংটিতে একটি পরিবার ভাড়াও থাকত।
Surat: প্রবল বৃষ্টিতে সুরাটে ভেঙে পড়ল একটি ৬ তলা ভবন। শনিবার শচীন পালি এলাকায় তাসের ঘরের মত হুড়মুড়িয়ে ভেঙে পড়েছে ওই বিশাল ভবনটি। খবর পাওয়া মাত্রই ঘটনাস্থলে পৌঁছয় পুলিশ এবং দমকল বাহিনী। তৎপরতার সঙ্গে শুরু হয় উদ্ধার কাজ। আবাসন ধসে এখনও অবধি ১৫ জনের আহত হওয়ার খবর মিলেছে। তবে ধ্বংসস্তূপের নীচে কারুর চাপা পড়ার খবর মেলেনি। স্থানীয় সূত্রে খবর, পরিচর্যার অভাবে দীর্ঘদিন ধরেই জরাজীর্ণ অবস্থায় পড়েছিল ওই ভবনটি। এক টানা বৃষ্টিতে হঠাৎই ভেঙে পড়ে সেটি। ৬ তলা বিল্ডিংটিতে একটি পরিবার ভাড়াও থাকত। তবে তাঁরা প্রত্যেকেই সুরক্ষিত।
দেখুন ঘটনাস্থলের ভিডিয়ো...
Advertisement
সম্পর্কিত খবর
Raja Raghuvanshi Murder Case: রাজা রঘুবংশী হত্যাকাণ্ডের দৃশ্য পুনর্নির্মাণ, সোনম-সহ তিন অভিযুক্তকে নিয়ে চেরাপুঞ্জির ঘটনাস্থলে পুলিশ
Israel-Iran War: দ্রুত তেহরান ছাড়ুন, প্রবাসী ভারতীয়দের কাছে অনুরোধ নয়াদিল্লির, ইরানে অবস্থিত ভারতীয় দূতাবাসে সঙ্গে যোগাযোগের জন্যে চালু হেল্পলাইন নম্বর
Kerala Shocker: ৫ ঘণ্টা ধরে রাস্তায় আটকে অ্যাম্বুলেন্স, হাসপাতালের পথে মৃত্যু ৩ বছরের শিশুর
Israel-Iran War: 'মৃত্যু দূত' আছড়ে পড়ছে 'তেহরান ফাঁকা করো', ইজরায়েলের ভয়ে ৩ লক্ষ মানুষকে সরাচ্ছে ইরান, দেখুন ভিডিয়ো
Advertisement
Advertisement
Advertisement