Bus Rams into Vehicles in Rajkot: ব্যস্ত ট্র্যাফিক সিগন্যালে পরপর কয়েকটি বাইক-স্কুটিকে পিষে দিল দ্রুত গতির বাস, রাজকোটে পথের বলি ৩
ব্যস্ত ট্র্যাফিক সিগন্যালের মধ্যেই বাসটি দ্রুত গতিতে এগিয়ে চলেছে। কয়েকটি বাইক এবং স্কুটিকে ধাক্কা মেরে পথচারীদের উপর দিয়ে গড়িয়ে গেল বাসের চাকা।
ব্যস্ত রাস্তায় পরপর কয়েকটি বাইক এবং স্কুটিকে পিষে দিল সরকারি বাস। বুধবার সকালে গুজরাটের (Gujarat) রাজকোটে পথ দুর্ঘটনায় মারা গেলেন তিনজন। আহত হয়েছেন বেশ কয়েকজন। বুধবার সকাল ১০টা নাগাদ রাজকোটের (Rajkot) ইন্দিরা সার্কেল জংশনে ঘটনাটি ঘটেছে। রাস্তার এক সিসিটিভি ক্যামেরায় রেকর্ড হয়েছে দুর্ঘটনার মুহূর্ত। ভাইরাল সিসিটিভি ফুটেজে দেখা যাচ্ছে, ব্যস্ত ট্র্যাফিক সিগন্যালের মধ্যেই বাসটি দ্রুত গতিতে এগিয়ে চলেছে। কয়েকটি বাইক এবং স্কুটিকে ধাক্কা মেরে পথচারীদের উপর দিয়ে গড়িয়ে গেল বাসের চাকা। ব্যস্ত রাস্তায় এমন মর্মান্তিক দৃশ্য দেখে স্তম্ভিত স্থানীয়রা। বাসটি কিছুটা দূর গিয়ে দাঁড়িয়ে পড়তেই সকলে মিলে চড়াও হয়। ভাঙচুর করা হয় বাস। পুলিশ বাসটিকে রাজকোট মিউনিসিপ্যাল কর্পোরেশনের বাস বলে নিশ্চিত করেছে।
রাজকোটে পরপর কয়েকটি বাইক-স্কুটি পিষে দিল বাসঃ
Tags
Advertisement
সম্পর্কিত খবর
Gold Price Today: মঙ্গলে অপেক্ষাকৃত সস্তা সোনা, জেনে নিন আজ কিনলে কতটা সাশ্রয় হবে
Raja Raghuvanshi Murder Case: রাজা রঘুবংশী হত্যাকাণ্ডের দৃশ্য পুনর্নির্মাণ, সোনম-সহ তিন অভিযুক্তকে নিয়ে চেরাপুঞ্জির ঘটনাস্থলে পুলিশ
Jalpaiguri ATM Robbery: ফিল্মি কায়দায় পর পর এটিএম লুট, ভিনরাজ্য থেকে এসে ৫৫ লক্ষ টাকা চুরি, পুলিশের জালে ৩ দুষ্কৃতি
Israel-Iran War: তেহরানে 'মৃত্যুর মুখে' বহু মানুষ, ভারতীয়রা নিজেদের সাধ্য মত নিরাপদ জায়গায় সরে যান এখনই, আবেদন বিদেশ মন্ত্রকের
Advertisement
Advertisement
Advertisement