Sonam Raghuwanshi: সদ্য বিবাহিত স্বামীকে কেন খুন করবে সোনম? প্রশ্ন তুললেন ইন্দোরের খুনি তরুণীর বাবা

Sonam Raghuvanshi (Photo Credit: PTI/X)

ইন্দোরের দম্পতি (Indore Couple) নিখোঁজের ঘটনায় মুখ খুললেন সোনমের (Sonam Raghuwanshi) বাবা। সোনমের বাবা দেবী সিংয়ের দাবি, তাঁর মেয়ে খুন করেনি। নিরপরাধ। সোনম রঘুবংশী (Meghalaya Couple) কোনওভাবে খুন করতে পারে না। এমনই দাবি করলেন সোনমের বাবা দেবী সিং। ফলে এই ঘটনায় যাতে সিবিআই তদন্ত করা হয়, সেই দাবি করেন সোনম রঘুবংশীর বাবা। দেবী সিং  আরও বলেন, রাজা রঘুবংশীর খুনের ঘটনায় সিবিআই তদন্ত করা হোক। সিবিআই (CBI) তদন্ত না করলে, সত্যি প্রকাশ্যে আসবে না বলে মন্তব্য করেন দেবী সিং। পাশাপাশি কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ যাতে এই ঘটনায় সিবিআই তদন্তের নির্দেশ দেন, সেই দাবিও জানান সোনম রঘুবংশীর বাবা দেবী সিং। পুলিশ যে দাবি করছে, তা পুরোপুরি মিথ্যে। পুলিশের দাবির কোনও সত্যতা নেই বলে দাবি করেন দেবী সিং।

আরও পড়ুন: Sonam Raghuwanshi News: 'হিটম্যান' ভাড়া করে রাজার প্রাণ কেড়ে নেয় সোনম, বন্ধ করে দেয় স্বামীর হৃদয়ের স্পন্দন

শুনুন  দেবী সিং কী বললেন...

 

Share Now
Advertisement


Advertisement
Advertisement
Share Now
Advertisement