Snake Recovered In Rajdhani Express Video: রাজধানী এক্সপ্রেসে সাপ, শৌচাগারে যেতেই চোখ কপালে উঠল যাত্রীদের, তারপর দেখুন কী হল
এবার ট্রেনে পাওয়া গেল সাপ। তাও আবার রাজধানী এক্সপ্রেসে (Rajdhani Express)। ডিব্রুগড়-রাজধানী এক্সপ্রেস দিল্লি (Delhi) থেকে ছাড়ার পর হঠাৎ করেই শৌচাগার থেকে বেরিয়ে আসে একটি সাপ (Snake)। ৩ মে নয়া দিল্লি থেকে ট্রেনটি ছাড়লে, এ থ্রি কোচের শৌচাগারে সাপের দেখা মেলে। যা নিয়ে শুরু হয়ে যায় হইচই। এ থ্রি কোচের শৌচাগারে সাপ দেখা যেতেই ট্রেনের বেশ কিছু কর্মী সেখানে হাজির হন। এরপর শৌচাগার থেকে সাপটিকে বের করে নিয়ে যান এক কর্মী। মনের জোর নিয়েই ডিব্রুগড়-দিল্লি রাজধানী এক্সপ্রেসের শৌচাগার থেকে সাপটিকে বের করে বাইরে নিয়ে যান ট্রেনের ওই কর্মী। যে ভিডিয়ো প্রকাশ্যে আসতেই তা হু হু করে ভাইরাল (Viral Video) হয়ে যায়। সেই সঙ্গে ট্রেনের ওই কর্মী যে সাহসিকতার সঙ্গে শৌচাগার থেকে সাপটিকে বের করে নিয়ে যান, তাতে তাঁকে প্রত্যেকে কুর্ণিশ জানান।
দেখুন রাজধানী এক্সপ্রেসের শৌচাগারে দেখা গেল সাপ...
Tags
Advertisement
সম্পর্কিত খবর
Odisha Shocker: নদীতে স্নান করতে গিয়ে বিপত্তি, মহিলাকে টেনে নিয়ে গেল কুমির
Viral Video: 'এত দানা ভরে দেব যে তোমার বাড়ির লোকও চিনতে পারবে না', পেট্রোল পাম্পের কর্মীকে হুমকি মহিলার
Kedarnath Helicopter Crash: চারধাম যাত্রায় আর্য এভিয়েশনের পরিষেবার উপর নিষেধাজ্ঞা, ওই সংস্থার হেলিকপ্টারই ভেঙে পড়ে কেদারনাথে ৭ জনের মৃত্যু
Air India Plane Crash: আমেদাবাদ বিমান বিপর্যয়ের নেপথ্যে কী কারণ? উত্তর খুঁজতে দুর্ঘটনাস্থলে এয়ারক্র্যাফট অ্যাক্সিডেন্ট ইনভেস্টিগেশন ব্যুরো
Advertisement
Advertisement
Advertisement