PM Modi Condoles Hemant Soren: শিবু সোরেনের মৃত্যু, রাজনৈতিক বিরোধিতা সরিয়ে রেখেই হেমন্তের হাত ধরে সান্ত্বনা প্রধানমন্ত্রী মোদীর
সোমবার সকালে প্রয়াত হয়েছেন জেএমএম প্রধান শিবু সোরেন (Shibu Soren)। ঝাড়খণ্ডের প্রাক্তন মুখ্যমন্ত্রীর প্রয়াণে শোকাহত প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী (Narendra Modi)। দিল্লির হাসপাতালেই শেষ নিঃশ্বাস ত্যাগ করেন প্রাক্তন মুখ্যমন্ত্রী। শিবু সোরেনের প্রয়াণে এবার হেমন্ত সোরেনের (Hemant Soren) সঙ্গে সাক্ষাৎ করে শোক প্রকাশ করেন প্রধানমন্ত্রী। রাজনৈতিক বিরোধিতা যতই থাকুক না কেন, বাবার প্রয়াণে হেমন্তেক ছোট ভাইয়ের মত করেই সান্ত্বনা দেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। হেমন্ত সোরেনের হাত ধরে তাঁকে সান্ত্বনা দিতে দেখা যায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে। জানা যায়, জুন মাসের শেষ থেকে কিডনির সমস্যা এবং হৃদযন্ত্রের সমস্যা নিয়ে হাসপাতালে ভর্তি হন শিবু সোরেন। দিল্লির হাসপাতালের চিকিৎসাধীন ছিলেন তিনি। অবশেষে সেখানেই তাঁর মৃত্যু হয় আজ সকালে।
দেখুন বাবা মৃত্যুতে ভেঙে পড়া হেমন্ত সোরেনকে কীভাবে শান্ত করলেন প্রধানমন্ত্রী...
Tags
Advertisement
সম্পর্কিত খবর
PM Narendra Modi: সাইপ্রাসের ফার্স্ট লেডিকে রূপোর ক্লাচ উপহার মোদীর, কোথায় কীভাবে তৈরি এই পার্স জানেন?
PM Narendra Modi In Canada: তলানিতে ভারত-কানাডা কূটনৈতিক সম্পর্ক, সব ভুলে ক্যালগেরিতে পৌঁছলেন মোদী
Rabindranath Tagore Home Vandalised in Bangladesh: বাংলাদেশে রবীন্দ্রনাথ ঠাকুরের বাড়ি ভাঙচুর ঘিরে বিজেপির বিক্ষিভ মিছিল, কলকাতায় ওপার বাংলার উপদূতাবাসে বৈঠক অগ্নিমিত্রাদের
Benjamin Netanyahu: যুদ্ধের কারণে বাতিল প্রধানমন্ত্রীর ছেলের বিয়ে
Advertisement
Advertisement
Advertisement