Viral Video: সাংঘাতিক কাণ্ড! লোহার মস্ত গেট ভেঙে পড়ল নিরাপত্তারক্ষীর ঘাড়ে, ছটফট করে মৃত্যু, দেখুন CCTV ফুটেজ

ভাইরাল ফুটেজে দেখা যাচ্ছে, গেট বন্ধ করছিলেন ওই নিরাপত্তাকর্মী। আচমকাই গেটটি খুলে তাঁর গায়ের উপর সজোরে আছড়ে পড়ে। বেরিয়ে আসার জন্যে ছটফট করতে লাগেন তিনি। কিন্তু পারলেন না।

Security Guard Crushed to Death Under Gate (Photo Credits: X)

সাংঘাতিক কাণ্ড! নিরাপত্তারক্ষীর ঘাড়ের উপর ভেঙে পড়ল লোহার মস্ত গেট। বাঁচার জন্যে ছটফট করতে লাগলেন ওই কর্মী। কিন্তু লোহার ভারী গেটের তলা থেকে বেরিয়ে আসতে পারলেন না তিনি। গেটের নিচে চাপা পড়ে নিরাপত্তারক্ষীর মৃত্যু হল। জানা যাচ্ছে, মৃত ব্যক্তির নাম রবীন্দ্র। উত্তরপ্রদেশের (Uttar Pradesh) মোরাদাবাদের কাটঘর থানা এলাকায় একটি বাইক শোরুমের নিরাপত্তারক্ষী হিসাবে কর্মরত ছিলেন তিনি। শোরুমের সিসিটিভি ক্যামেরায় দুর্ঘটনার দৃশ্য ধরা পড়েছে। ভাইরাল ফুটেজে দেখা যাচ্ছে, গেট বন্ধ করছিলেন ওই নিরাপত্তাকর্মী। আচমকাই গেটটি খুলে তাঁর গায়ের উপর সজোরে আছড়ে পড়ে। বেরিয়ে আসার জন্যে ছটফট করতে লাগেন তিনি। কিন্তু পারলেন না। ওখানেই শেষনিঃশ্বাস ত্যাগ করেন রবীন্দ্র।

আরও পড়ুনঃ মন্দিরের প্রবেশপথে দ্রুতগামী গাড়ির ধাক্কায় ছিটকে গেলেন ভক্তরা, দেখুন দুর্ঘটনার সিসিটিভি ফুটেজ

লোহার মস্ত গেট ভেঙে পড়ল নিরাপত্তারক্ষীর ঘাড়ে

Share Now
Advertisement


Advertisement
Advertisement
Share Now
Advertisement