Covid-19: পুজো মরসুমের আগে করোনা নিয়ে সতর্ক করল নীতি আয়োগ

আসছে পুজো-উৎসবের ভরা মরসুম। মহালয়া থেকে শুরু তারপর দুর্গাপুজো, লক্ষ্মীপুজো, কালীপুজো, দিওয়ালি...পুজোর মরসুম শুরুর আগে কেরল বাদে দেশের অন্যত্র করোনার প্রকোপ অনেকটা কম হলেও আশঙ্কা থাকছেই। করোনার তৃতীয় ঢেউ আছড়ে পড়তে পারে।

Durga Puja (Photo credits: Instagram)

আসছে পুজো-উৎসবের ভরা মরসুম। মহালয়া থেকে শুরু তারপর দুর্গাপুজো, লক্ষ্মীপুজো, কালীপুজো, দিওয়ালি...পুজোর মরসুম শুরুর আগে কেরল বাদে দেশের অন্যত্র করোনার প্রকোপ অনেকটা কম হলেও আশঙ্কা থাকছেই। করোনার (Covid-19) তৃতীয় ঢেউ আছড়ে পড়তে পারে। কিংবা কেরলে যেমন তাদের সবচেয়ে বড় উৎসবের পর করোনা কার্ভ দারুণরকম উর্ধ্বমুখি হয়েছে, তেমনটা গোটা দেশজুড়েও হতে পারে। এই নিয়ে দেশজুড়ে উৎসবের মরসুম শুরুর আগে সাবধান করলেন নীতি আয়োগের (NITI Aayog) সদস্য ডক্টর ভিকে পাল। তিনি বললেন, এবারের উৎসবের মরসুমই ঠিক করে দেবে আমাদের কোভিড-১৯ অতিমারীর বিরুদ্ধে লড়াইটা কোন পথে যাবে। পুজোর মরসুমে কোভিড প্রোটোকল মেনে চলার ওপর জোর দিয়েছেন তিনি।

দেখুন টুইট

Share Now
Advertisement


Advertisement
Advertisement
Share Now
Advertisement