Rajkot Residential Building Fire: দোল উৎসবের মাঝে রাজকোটের বহুতলে সাংঘাতিক অগ্নিকাণ্ড, মৃত ৩ আবাসিক
আগুন এত দ্রুত ছড়াতে শুরু করে যে বিল্ডিংয়ের মধ্যেই আটকে পড়েন প্রায় ৩০ জন। ঘন কালো ধোঁয়ার কুণ্ডলী গোটা আকাশ গ্রাস করে।
বহুতলে ভয়াবহ অগ্নিকাণ্ড। দোলযাত্রার দিন গুজরাটের রাজকোটে একটি বহুতল আবাসনে আগুন লেগে প্রাণ গিয়েছে ৩ আবাসিকের। দমকল সূত্রে খবর, বহুতল আবাসিক কমপ্লেক্সের ষষ্ঠ তলায় আগুনের সূত্রপাত। আগুন এত দ্রুত ছড়াতে শুরু করে যে বিল্ডিংয়ের মধ্যেই আটকে পড়েন প্রায় ৩০ জন। ঘন কালো ধোঁয়ার কুণ্ডলী গোটা আকাশ গ্রাস করে। স্থানীয়রাই বিল্ডিং থেকে ধোঁয়া বের হতে দেখে দমকলে খবর দেন। দমকল বাহিনী এসে আগুন নিভিয়ে আটকে পড়া আবাসিকদের উদ্ধার অভিযান শুরু করে। কিন্তু ততক্ষণে ধোঁয়ায় শ্বাসরুদ্ধ হয়ে প্রাণ হারিয়েছেন তিন আবাসিক। বহুতল আবাসিক ভবনে অগ্নিকাণ্ডের ভিডিয়ো ছড়িয়ে পড়েছে সোশ্যাল মিডিয়ায়। তবে বহুতলে আগুন লাগার কারণ এখনও স্পষ্ট হয় দমকল বাহিনীর কাছে।
বহুতল আবাসিক ভবনে অগ্নিকাণ্ড, মৃত ৩ঃ
Advertisement
সম্পর্কিত খবর
Raja Raghuvanshi Murder Case: রাজা রঘুবংশী হত্যাকাণ্ডের দৃশ্য পুনর্নির্মাণ, সোনম-সহ তিন অভিযুক্তকে নিয়ে চেরাপুঞ্জির ঘটনাস্থলে পুলিশ
Israel-Iran War: দ্রুত তেহরান ছাড়ুন, প্রবাসী ভারতীয়দের কাছে অনুরোধ নয়াদিল্লির, ইরানে অবস্থিত ভারতীয় দূতাবাসে সঙ্গে যোগাযোগের জন্যে চালু হেল্পলাইন নম্বর
Kerala Shocker: ৫ ঘণ্টা ধরে রাস্তায় আটকে অ্যাম্বুলেন্স, হাসপাতালের পথে মৃত্যু ৩ বছরের শিশুর
Israel-Iran War: 'মৃত্যু দূত' আছড়ে পড়ছে 'তেহরান ফাঁকা করো', ইজরায়েলের ভয়ে ৩ লক্ষ মানুষকে সরাচ্ছে ইরান, দেখুন ভিডিয়ো
Advertisement
Advertisement