Rahul Gandhi: 'প্রিয়াঙ্কা গান্ধী লড়লে বারাণসী থেকে মোদী২-৩ লক্ষ ভোটে পরাজিত হতেন', দাবি রাহুলের

Rahul Gandhi (Photo Credit: ANI/Twitter)

ভোটের পর এবার বারাণসী কেন্দ্র নিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে (Narendra Modi) কটাক্ষ করলেন রাহুল গান্ধী(Rahul Gandhi)। কংগ্রেস সাংসদ দাবি করেন,  তাঁর বোন প্রিয়াঙ্কা গান্ধী যদি বারাণসী থেকে নির্বাচনে লড়াই করতেন, তাহলে নরেন্দ্র মোদী সেখানে ২ থেকে ৩ লক্ষ ভোটে পরাজিত হতেন। অযোধ্যায় বিজেপির পরাজয় নিয়ে কটাক্ষ করতে গিয়েই রাহুল আজ বারাণসীর প্রসঙ্গ তুলে আনেন। অযোধ্যায় পরাজিত হয়ে, নরেন্দ্র মোদী বারাণসী থেকে নিজেকে রক্ষা করেছেন ভোটের ময়দানে। প্রিয়াঙ্কা গান্ধী বারাণসী থেকে লড়লে, মোদী পরাজিত হতেন বলে মন্তব্য করেন রায়বেরিলির সাংসদ। প্রসঙ্গত ২০২৪ সালের লোকসভা নির্বাচনে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বারাণসী থেকে জয়ী হন দেড় লক্ষ ভোটে।

আরও পড়ুন: Narendra Modi: প্রধানমন্ত্রী পদে তৃতীয়বার শপথ নিয়েই নিজের কেন্দ্র বারাণসীতে যাবেন মোদী, সাক্ষাৎ করবেন কৃষকদের সঙ্গে; সূত্র

শুনুন কী বললেন রাহুল গান্ধী...

 

Share Now
Advertisement


Advertisement
Advertisement
Share Now
Advertisement