Viral Video: সরকারি হাসপাতালে বিদ্যুৎ বিভ্রাট, হাতপাখা দিয়ে হাওয়া খাচ্ছেন রোগীরা, আইসিইউ-তে রোগীদের চরম দুর্ভোগ
এলাকায় প্রবল ঝড়বৃষ্টি এবং বজ্রপাতের জেরে বিদ্যুৎ সরবরাহ বন্ধ হয়েছে বলে জানা যাচ্ছে। হাসপাতালে জেনারেটর কিংবা ইনভার্টার ব্যবস্থা কার্যকর না থাকায় ওয়ার্ডগুলি অন্ধকারে ডুবেছে।
সরকারি হাসপাতালে বিদ্যুৎ বিভ্রাট। জ্বলছে না আলো। মোবাইল ফোনের ফ্ল্যাশই ভরসা। বন্ধ ফ্যান। নেই জেনারেটর কিংবা ইনভার্টারের ব্যবস্থা। গরমের মধ্যে হাতপাখা দিয়ে হাওয়া খাচ্ছেন রোগীরা। উত্তরপ্রদেশের (Uttar Pradesh) হারদোই জেলা হাসপাতালের এমন বেহাল দশার চিত্র ভাইরাল হয়েছে সমাজমাধ্যমে। চিকিৎসা ব্যবস্থার প্রতি অনীহার অভিযোগ উঠেছে স্থানীয় প্রশাসনের বিরুদ্ধে। যার জেরে দুর্ভোগ পোহাতে হচ্ছে রোগীদের। এলাকায় প্রবল ঝড়বৃষ্টি এবং বজ্রপাতের জেরে বিদ্যুৎ সরবরাহ বন্ধ হয়েছে বলে জানা যাচ্ছে। হাসপাতালে জেনারেটর কিংবা ইনভার্টার ব্যবস্থা কার্যকর না থাকায় ওয়ার্ডগুলি অন্ধকারে ডুবেছে। শিশু বিভাগ এবং আইসিইউ-তে থাকা রোগীদের অবস্থা বেহাল।
আরও পড়ুনঃ দিল্লি এমসের ICU-তে বিজেপি সাংসদ অভিজিৎ, দেখভালের দায়িত্বে স্বাস্থ্যমন্ত্রী জেপি নাড্ডা
সরকারি হাসপাতালে বিদ্যুৎ বিভ্রাট
Advertisement
সম্পর্কিত খবর
Air India Plane Crash Victims Identified: আহমেদাবাদ বিমান দুর্ঘটনায় ১৩২ জনের দেহ শনাক্ত, জানালেন স্বাস্থ্যমন্ত্রী রুশিকেশ প্যাটেল
Odisha Shocker: নদীতে স্নান করতে গিয়ে বিপত্তি, মহিলাকে টেনে নিয়ে গেল কুমির
Viral Video: 'এত দানা ভরে দেব যে তোমার বাড়ির লোকও চিনতে পারবে না', পেট্রোল পাম্পের কর্মীকে হুমকি মহিলার
Singur Kidnap Case: বছর চব্বিশের যুবককে অপহরণ, ফিল্মি কায়দায় মুক্তিপণের দাবি, অবশেষে পুলিশের জালে ৪ অভিযুক্ত
Advertisement
Advertisement
Advertisement