Pahalgam Terror Attack: সেনা আধিকারিকদের সঙ্গে জরুরি বৈঠকে মোদী, ৭ লোককল্যাণ মার্গে চলছে পহেলগাম নিয়ে আলোচনা
আজ মঙ্গলবার বিকেল নিজের বাসভবন ৭, লোককল্যাণ মার্গে জরুরি বৈঠকের ডাক দেন প্রধানমন্ত্রী। কেন্দ্রীয় প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিংহ, জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত ডোভাল এবং সেনার শীর্ষস্থানীয় আধিকারিকদের সঙ্গে বৈঠকে বসেছেন নমো।
জম্মু কাশ্মীরের পহেলগামে জঙ্গি হামলার (Pahalgam Terrorist Attack) ঘটনার পরে বদলে গিয়েছে ভূ-স্বর্গের চিত্র। পর্যটকে জমজমাট কাশ্মীর (Kashmir) এখন থমথমে। ঘটনার সাত দিন অতিক্রান্ত। এখনও অধরা জঙ্গিরা। আজ মঙ্গলবার বিকেল নিজের বাসভবন ৭, লোককল্যাণ মার্গে জরুরি বৈঠকের ডাক দেন প্রধানমন্ত্রী (Narendra Modi)। কেন্দ্রীয় প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিংহ, জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত ডোভাল এবং সেনার শীর্ষস্থানীয় আধিকারিকদের সঙ্গে বৈঠকে বসেছেন নমো। পহেলগাম হামলা নিয়েই এই জরুরি বৈঠক বলেই জানা যাচ্ছে। অন্যদিকে, পহেলগাম হত্যাকাণ্ড নিয়ে আলোচনার জন্যে সংসদের উভয় কক্ষে বিশেষ অধিবেশন ডাকার আর্জি জানিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে সোমবার একটি চিঠি লেখেন লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধী (Rahul Gandhi)।
আরও পড়ুনঃ বিস্ফোরক মন্তব্যের জের, পাক প্রতিরক্ষামন্ত্রী খাজা আসিফের এক্স অ্যাকাউন্ট নিষিদ্ধ হল ভারতে
প্রতিরক্ষামন্ত্রী এবং সেনা আধিকারিকদের সঙ্গে মোদীর জরুরি বৈঠকঃ
(সোশ্যাল মিডিয়া আপনার জন্য সাম্প্রতিক ব্রেকিং নিউজ, টুইটার, ইনস্টাগ্রাম এবং ইউটিউব সহ সোশ্যাল মিডিয়ার জগতের ভাইরাল খবর নিয়ে আসে। উপরের পোস্টটি সরাসরি ব্যবহারকারীর সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট থেকে এমবেড করা হয়েছে। এই বিষয়বস্তুর অংশটি সম্পাদনা করা হয়নি বা হতে পারে না সাম্প্রতিক কর্মীদের দ্বারা সম্পাদিত মতামতগুলি সোশ্যাল মিডিয়া পোস্টগুলিতে উপস্থিত হয় এবং তথ্যগুলি সর্বশেষের মতামতকে প্রতিফলিত করে না এবং সর্বশেষে এর জন্য কোনও দায়বদ্ধতা নেই৷)