India Bans Pak Defence Minister Khawaja Asif X Account: বিস্ফোরক মন্তব্যের জের, পাক প্রতিরক্ষামন্ত্রী খাজা আসিফের এক্স অ্যাকাউন্ট নিষিদ্ধ হল ভারতে

একটি সাক্ষাৎকারে, পাক প্রতিরক্ষামন্ত্রী স্বীকার করেছেন যে, তাঁরা গত তিন দশক ধরে সন্ত্রাসীদের সমর্থন এবং প্রশিক্ষণ দিয়ে আসছেন। সেই সঙ্গে এও বলেন, মার্কিন যুক্তরাষ্ট্র-সহ পশ্চিমী দেশগুলোর চাপে পড়ে এই 'নোংরা খেলা' খেলতে হচ্ছে তাঁদের।

India Bans Pak Defence Minister Khawaja Asif X Account: বিস্ফোরক মন্তব্যের জের, পাক প্রতিরক্ষামন্ত্রী খাজা আসিফের এক্স অ্যাকাউন্ট নিষিদ্ধ হল ভারতে
Pakistan Defence Minister Khawaja Asif (Photo Credit: X)

নয়াদিল্লি, ২৯ এপ্রিলঃ জম্মু কাশ্মীরের পহেলগামে পাক জঙ্গি হামলার (Pahalgam Terrorist Attack) ঘটনার পর থেকেই পাকিস্তানের বিরুদ্ধে একের পর এক পদক্ষেপ নিয়ে চলেছে ভারত। এবার পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রী খাজা আসিফের (Khawaja Asif) এক্স অ্যাকাউন্ট ভারতে বন্ধ করে দেওয়া হল।

আরও পড়ুনঃ কোন কোন পাকিস্তানি ইউটিউব চ্যানেল ভারতে খোলা যাবে না? দেখুন সম্পূর্ণ তালিকা

পাক প্রতিরক্ষামন্ত্রী খাজা আসিফের এক্স অ্যাকাউন্ট নিষিদ্ধঃ

আজ মঙ্গলবার, ঠিক এক সপ্তাহ আগেই এই দিনেই (২২ এপ্রিল) পহেলগামে সবুজে ঘেরা শান্ত বৈসরন উপত্যকায় তাণ্ডব চালায় জঙ্গিরা। ২৬ জনের নির্মম মৃত্যু রাতের ঘুম কেড়েছে দেশবাসীর। ভয়াবহ সন্ত্রাসী হামলার এক সপ্তাহ পার। জঙ্গি হানার ঘটনা ভারত ও পাকিস্তানের মধ্যে উত্তেজনা চরমে তুলেছে। আর তাতে বেশ খানিকটা উসকানি দিয়েছেন পাক প্রতিরক্ষামন্ত্রী খাজা আসিফ (Khawaja Asif)। পহেলগামে জঙ্গি হামলার ঘটনার পর থেকে ধারাবাহিকভাবে তাঁর একের পর এক বিস্ফোরক মন্তব্যের জেরে এবার সোজা আসিফের এক্স অ্যাকাউন্ট ভারতে ব্যান করে দেওয়া হল।

সোমবার এক সাক্ষাৎকারে আসিফকে বলতে শোনা যায়, ভারতীয় সেনাবাহিনী যে কোন সময়ে পাকিস্তানে আক্রমণ করতে পারে। সাম্প্রতিক আরও একটি সাক্ষাৎকারে, পাক প্রতিরক্ষামন্ত্রী স্বীকার করেছেন যে,  তাঁরা গত তিন দশক ধরে সন্ত্রাসীদের সমর্থন এবং প্রশিক্ষণ দিয়ে আসছেন। সেই সঙ্গে এও বলেন, মার্কিন যুক্তরাষ্ট্র-সহ পশ্চিমী দেশগুলোর চাপে পড়ে এই 'নোংরা খেলা' খেলতে হচ্ছে  তাঁদের।

পাক প্রতিরক্ষামন্ত্রীর এক্স হ্যান্ডেল নিষিদ্ধ হল ভারতেঃ

পাকিস্তানের সঙ্গে সমস্তরকম কূটনীতিক ব্যবসা আগেই বন্ধ করে দিয়েছে ভারত। পাক নাগরিকদের স্বল্পমেয়াদি ভিসা বাতিল করে তাঁদের ভারত ছাড়ার নির্দেশ দেওয়া হয়েছে। গতকাল, সোমবারই পাকিস্তানের ১৬টি ইউটিউব চ্যানেল ভারতে নিষিদ্ধ করা হয়েছে। ভারতের বিরুদ্ধে প্ররোচনামূলক প্রচার চালানোর অভিযোগে পাকিস্তানের মোট ১৬টি ইউটিউব চ্যালেনের উপর নিষেধাজ্ঞা (Pakistani YouTube Channels Banned) চাপিয়েছে কেন্দ্রের মোদী সরকার।

(The above story first appeared on LatestLY on Apr 29, 2025 03:09 PM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).